বিনোদন

এবার উপস্থাপনায় রেজানুর রহমান

রেজানুর রহমান উপস্থাপনায় চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেজানুর রহমান চ্যানেল আই অনলাইন এর উপস্থাপক, পেছনে বইয়ের আলমারি।. Channel i News – চ্যানেল আই নিউজ

এবার টিভি অনুষ্ঠান উপস্থাপনায় এলেন সাংবাদিক, নাট্যকার, নির্মাতা ও ঔপন্যাসিক রেজানুর রহমান।

চ্যানেল আই এর প্রতিদিনের সকালে সংবাদপত্র বিষয়ক ‘ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

করোনা সতর্কতায় চ্যানেল আই এর নিয়মিত এই অনুষ্ঠানটি বেশ কিছু দিন বন্ধ ছিল। ঐক্য স্টোরের সৌজন্যে ৩ জুলাই থেকে নতুন ফরম্যাটে অনুষ্ঠানটি আবার শুরু হয়েছে। প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন কাজল ঘোষ।

অনুষ্ঠান নির্বাহী হিসেবে দায়িত্বে রয়েছেন শিশুসাহিত্যিক চ্যানেল আই এর জেনারেল ম্যানেজার (অনুষ্ঠান) আমীরুল ইসলাম। প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইতে অনুষ্ঠানটি সরাসরি প্রচার হয়।

বিষয়:উপস্থাপক চ্যানেল আই রেজানুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…