ক্রিকেট

এবার আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ

আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলী. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলী বাংলাদেশে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনিল কুম্বলে সম্ভাব্য সর্বোচ্চ সময় দায়িত্ব সামলেছেন। এবার সরে দাঁড়ানোর পালা। তার জায়গায় আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যানের আসনে বসছেন আরেকজন ভারতীয়। তিনি আর কেউ নন, দেশটির ক্রিকেট বোর্ড-বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি।

আইসিসির গভর্নিং বডির সভায় সিদ্ধান্ত হয়েছে, সৌরভের হাতে দায়িত্ব তুলে দেয়ার। ২০১২ সালে কমিটির প্রধান পদে বসেছিলেন কুম্বলে। দায়িত্ব নিয়ে তিন মেয়াদে মোট ৯ বছর পদ সামলেছেন।

কিংবদন্তি সাবেক লেগ স্পিনারের আমলে সন্দেহজনক বোলিং অ্যাকশন খোঁজা, চিহ্নিত করা, পুনর্বাসন প্রক্রিয়ায় আনা, ভিডিও এসিস্ট্যান্ট তথা ডিআরএসের ব্যবহার নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটের উন্নতিতে কুম্বলের নেতৃত্বাধীন কমিটির প্রশংসা করে, কুম্বলেকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিচ্ছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। তার রেখে যাওয়া ব্যাটনটা আরেক কিংবদন্তি, প্রভাবশালী সদস্য বোর্ডের সভাপতি সৌরভের হাতে তুলে দিতে পেরেও উচ্ছ্বসিত আইসিসি।

বিষয়:আইসিসি কুম্বলে ভারত সৌরভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…