চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার অ্যালকোহল মিশ্রিত পানীয় আনছে কোকাকোলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৮
অর্থনীতি
A A

কোম্পানির ১২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অ্যালকোহলিক পানীয় আনার পরিকল্পনা করছে কোকাকোলা। জাপানে এই অ্যালকোপপ স্টাইল (অ্যালকোহল মিশ্রিত সফট ড্রিঙ্ক) প্রোডাক্ট আনতে যাচ্ছে কোম্পানিটি।

জাপানের অ্যালকোহলিক ড্রিঙ্ক চু-হির জনপ্রিয়তা বৃদ্ধির মধ্যেই এমন উদ্যোগ কোকাকোলার। ভোক্তাদের এমন স্বাদের প্রতি আগ্রহকে আর্থিক লাভে পরিণত করতে চায় তারা।

স্থানীয় নাম সচু হাইবল এর সংক্ষিপ্ত রূপ চু-হি। যা বিয়ারের বিকল্প হিসেবে বাজারজাত হয়। এতে সাধারণত ৩ থেকে ৮ শতাংশ ভলিউম অ্যালকোহল থাকে। বিশেষ করে নারীদের মাঝে এর জনপ্রিয়তা বেশি।

জাপানে কোকের একজন জ্যেষ্ঠ নির্বাহী এই পদক্ষেপকে কোকাকোলার বাজারের একটি নির্দিষ্ট অংশের জন্য ছোট পরীক্ষা বলে মন্তব্য করেন। জাপানের বাইরে এই পানীয় বিক্রির পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

জাপানে কোকাকোলার প্রেসিডেন্ট জর্জ গার্দুনো বলেন, আমরা এর আগে অল্প পরিমাণ অ্যালকোহল ক্যাটাগরিটি পরীক্ষা করে দেখিনি। কিন্তু মূল ক্ষেত্রের বাইরেও আমরা কিভাবে সুযোগকে আরও বিস্তৃত করতে পারি তারই উদাহরণ নতুন এই উদ্যোগ।

জাপানে পানীয়র বড় বড় ফার্ম যেমন- কিরিন, সানতোরি এবং আসাহি’র পানীয়তে বৈচিত্র রয়েছে। শত শত ফ্লেভার নিয়ে কাজও করছে তারা।

Reneta

তরুণ ভোক্তারা অধিক হারে স্বাস্থ্য সচেতন হয়ে যাওয়ায় খাবার পানি, চা পাতার ব্র্যান্ডের মতো বিষয়গুলোতে নিজেদের ব্যবসাকে বহুমুুখিকরণ করছে কোকাকোলা।

গত নভেম্বর ওয়েলস ফার্গো বিশ্লেষক বোনি হার্জোগ ধারণা প্রকাশ করেন, কোকাকোলা হয়তো অ্যালকোহলের দিকে ঝুঁকতে পারে।

অ্যালকোপপ বলতে সাধারণ মিষ্টি কিন্তু অ্যালকোহলিক পানীয় বুঝায়। ১৯৯০ এর দশকে হুক, রিফ, স্মিরনোফ এবং ব্যাকার্ডি ব্রেজারের মতো ইউকে ব্র্যান্ডগুলো তুমুল জনপ্রিয় ছিল।

তবে এগুলো তরুণ জনগোষ্ঠিকে অ্যালকোহল পানে উৎসাহিত করেছে বলে সমালোচনাও রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোকাকোলাজাপান
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ জুলাই আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

জুলাই ১, ২০২৬

জার্মানির গোল বাতিলের ব্যাখ্যা দিলো ফিফা

জুলাই ১, ২০২৬

‘টক্সিক’ নিয়ে অদ্ভুত সতর্কবার্তা!

জুলাই ১, ২০২৬

মোসাদ্দেক-ইয়াসিরকে ফিরিয়ে হৃদয়ের নেতৃত্বে টি-টুয়েন্টি দল

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT