চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার অভিনয়ে মন দিতে চান শ্রীশান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ১১, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ফিক্সিং কাণ্ডে সাত বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে রঞ্জি ট্রফিতে ফিরেছিলেন এস শ্রীশান্ত। ভারতের বিশ্বকাপজয়ী পেসার বুধবার সবধরনের ক্রিকেটকে বিদায় বলেছেন। জীবনের নতুন ইনিংসে পা রেখে বুনছেন অভিনয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন।

ক্রিকেট ছাড়ার পর নিজের বর্তমান এবং ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলেছেন ৩৮ বছর বয়সী শ্রীশান্ত। জানিয়েছেন, অভিনয়কে পেশা হিসেবে নেয়ার কথা। রাজনীতিতে নামার ইচ্ছাও দেখিয়েছেন। আবার এটিও বলেছেন, সুযোগ আসলে ফের খেলা চালাবেন, পাশাপাশি করাবেন কোচিংও।

‘বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চাই। কিছু কোচিং অফারও পেয়েছি। এছাড়া আমার চলচ্চিত্র ক্যারিয়ারে মনোযোগ দিতে চাই। তামিল ভাষায় আমার প্রথম সিনেমা এপ্রিলে মুক্তি পাবে।’

ক্রিকেট থেকে দীর্ঘদিন নির্বাসনে থাকা পেসার কন্নড় ভাষার একটি অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয় করেছেন। শঙ্কর গৌড়া পরিচালিত ‘কেম্পেগৌড়া-২’ নামের সিনেমাটিতে রক্ষিকা শর্মা নামের প্রধান চরিত্রে কাজ করেছেন তিনি। এবার স্বপ্ন আরও বড়। অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠা করা।

২০১৩ সালে আইপিএলে শ্রীশান্তের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে। প্রথমে ক্রিকেট থেকে আজীবন নির্বাসন দেয়া হয় তাকে। পরে কমিয়ে সাত বছর করা হয়। নিষেধাজ্ঞা কাটিয়ে নয় বছর পর রঞ্জি ট্রফিতে খেলেছেন। হুট করেই সব সংস্করণের ক্রিকেটকে বিদায় বলে দিলেন ডানহাতি পেসার। ভবিষ্যৎ লক্ষ্যে কোচিংয়ের বিষয়টি ভালোভাবেই রাখছেন মাথায়।

কেরালা ক্রিকেটে অবদান রাখতে চান শ্রীশান্ত। বেশকিছু একাডেমি তাকে কোচিংয়ের প্রস্তাবও দিয়েছে। সাবেক পেসারের লক্ষ্য অবশ্য নিজের একাডেমি গড়া। সঙ্গে লোকসভা নির্বাচন করার ইচ্ছা।

Reneta

ভারতের হয়ে ২৭ টেস্ট, ৫৩ ওয়ানডে ও ১০টি টি-টুয়েন্টি খেলেছেন শ্রীশান্ত। শেষবার ২০১১ সালের আগস্টে জাতীয় দলের হয়ে খেলেছেন। ২০০৭ ও ২০১১ সালে ভারতের দু’টি বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি। ঘরোয়া ক্রিকেটে ২১৩ উইকেট আছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়আইপিএলভারতরঞ্জি ট্রফিলিড স্পোর্টসশ্রীশান্তসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু

এপ্রিল ২২, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

এপ্রিল ২২, ২০২৬

১০ মিনিটের অমনোযোগ! নিভে যায় ছোট্ট প্রাণ

এপ্রিল ২২, ২০২৬

বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

এপ্রিল ২২, ২০২৬

বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT