চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অডিও অ্যালবামে এলো ‘গহীন বালুচরের’ গান

সুদীপ্ত সাইদ খান সুদীপ্ত সাইদ খান
১১:৪৯ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাতা বদরুল আনাম সৌদ পরিচালিত প্রথম ছবি ‘গহীন বালুচর’-এর ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে কয়েকদিন আগে। এরপর ছবির প্রথম ভিডিও গানটি চলে আসে ইউটিউবে। সেই রেশ কাটতে না কাটতেই ‘জি সিরিজের’ ব্যানারে এবার ছবির গানগুলোর অডিও অ্যালবাম প্রকাশ করা হলো।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ‘ক্যাফে থার্টি থ্রি’তে গহীন বালুচরের অডিও অ্যালবাম উন্মোচন হয়। একই অনুষ্ঠানে ছবিটির প্রমোও প্রদর্শন করা হয়।

পরিচালক বদরুল আনাম সৌদ বলেন, ‘যেদিন ছবিটির শুটিং শুরু করেছিলাম সেদিন খুব নার্ভাস লাগছিল। আজ অডিও অনুষ্ঠানে এসেও নার্ভাস লাগছে। ছবিটি সবার ভালো লাগুক এটাই আমার প্রত্যাশা।’

Banglabid

এ প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘শুরু থেকেই আমরা সবার সহযোগিতা পাচ্ছি। সরকারি অনুদানের ছবি হলেও সে টাকায় শুট করা সম্ভব হচ্ছিল না। এ ক্ষেত্রে আমরা ফ্রেন্ড মুভিজকে পাশে পেয়েছি। আশা করছি ছবিটি সবার ভালো লাগবে। আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’গত ৯ জুলাই কোন কাটছাঁট ছাড়াই সেন্সর বোডের্র ছাড়পত্র পায় ‘গহীন বালুচর’। ছবিটি মুক্তি পাচ্ছে ২০ অক্টোবর। ইমন সাহার সুর ও সঙ্গীতে ছবির পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নী, ফজলুর রহমান বাবু, লিজা, চন্দন সিনহা, ফাহিমা নাসরীন, ঐশী, সাব্বির, মনির এবং জয়িতা।

চরকেন্দ্রিক প্রেমের গল্প নিয়ে সাজানো ‘গহীন বালুচর’ ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে নীলাঞ্জনা নীলা, আবু হুরায়রা তানভীর ও জান্নাতুন নূর মুনের।

আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, আফরোজা বানু, শাহাদাৎ হোসেন ও রুনা খান।

Reneta

ছবিটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা করছে সাতকাহন ও ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল। অনুষ্ঠানে আজাদ আবুল কালাম, অনিমেষ আইচ, চিত্রলেখা গুহসহ ছবির কলাকুশলীরাও উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গহীন বালুচর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মঁপেলিয়েরে ডুবল নেইমারবিহীন পিএসজি

পরবর্তী

বার্সার জয়ে দুই আত্মঘাতীর সঙ্গে সুয়ারেজের গোল

পরবর্তী
বার্সেলোনা ফুটবল দল গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সার জয়ে দুই আত্মঘাতীর সঙ্গে সুয়ারেজের গোল

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিশাল জনসমাগম, কৃষি জমিতে আশ্রয় নেওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে সীমান্তের কয়েক লাখ মানুষ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT