চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকচাপে কলকাতায় বাড়লো ‘হাওয়া’র শো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২২
বিনোদন
A A

চলতি বছরে মুক্তি পাওয়া বাংলাদেশের আলোচিত ছবি ‘হাওয়া’। টানা তিন মাস ধরে দেশের সিনেমা অঙ্গনে আলোচনার শীর্ষে মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবিটি নিয়ে কলকাতায় রীতিমত হুল্লোড়!

শনিবার (২৯ অক্টোবর) থেকে কলকাতায় শুরু হয়েছে ‘৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। ৫ দিনব্যাপী এই উৎসবে প্রথম দিন থেকেই ‘হাওয়া’ দেখতে কলকাতার দর্শক হুমড়ি খেয়ে পড়ছেন। সিডিউল অনুযায়ি ‘হাওয়া’র নির্ধারিত শো ছিলো মোট চারটি। কিন্তু দর্শকচাপে আরও দুটি শো বাড়াতে বাধ্য হলেন আয়োজকরা।

এ খবরটি নিজেদের অফিশিয়াল ফেসবুকে প্রকাশ করেছে ‘হাওয়া’। তারা জানিয়েছে, দর্শকচাপে ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘হাওয়া’ সিনেমার শো- সংখ্যা বাড়ানো হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১০টায় নন্দন-১ এ হয়েছে ‘হাওয়া’র একটি শো, এদিন সন্ধ্যা ৬টায় নন্দন-২ এ রয়েছে আরও একটি শো। উৎসবের শেষ দিন বুধবার (২ নভেম্বর)। এদিন সকাল ১০টা এবংসন্ধ্যা ৬টায় রয়েছে ‘হাওয়া’র আরও দুটি শো।

এরআগে উৎসব শুরুর দিনে (২৯ অক্টোবর) ‘হাওয়া’র দুটি শো দেখেছেন কলকাতার দর্শক। দুটি শো’ ই হাউজফুল। শুধু তাই না, শত শত দর্শক স্থান সংকুলানের কারণে ফিরে গেছেন সিনেমাটি না দেখেই।

শুধু ‘হাওয়া’ নয়, ৫ দিনব্যাপী এবারের এই উৎসবে বাংলাদেশের অন্যান্য ছবিগুলো নিয়েও বেশ আগ্রহ দেখাচ্ছে কলকাতার দর্শক। উৎসবে দেখানো হচ্ছে বাংলাদেশের ২৮টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এরমধ্যে চারটি প্রামাণ্য চলচ্চিত্র রয়েছে। প্রামাণ্য চলচ্চিত্রগুলো হলো- হাসিনা: অ্যা ডটারস টেল, বধ্যভূমিতে একদিন, একটি দেশের জন্য গান এবং মধুমতি পাড়ের মানুষটি শেখ মুজিবুর রহমান।

Reneta

২৪টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্রগুলো হলো: গুণিন, হৃদিতা, বিউটি সার্কাস, হাওয়া, পরাণ, পায়ের তলায় মাটি নাই, কালবেলা, চন্দ্রাবতী কথা, চিরঞ্জীব মুজিব, রেহানা মরিয়ম নূর, নোনা জলের কাব্য, রাত জাগা ফুল, লাল মোরগের ঝুঁটি, গোর, গলুই, গণ্ডি, বিশ্বসুন্দরী, রূপসা নদীর বাঁকে, শাটল ট্রেন, মনের মতো মানুষ পাইলাম না, ন ডরাই, কমলা রকেট, গহীন বালুচর, ঊনপঞ্চাশ বাতাস।

এছাড়াও এই উৎসবে দেখানো হবে বাংলাদেশের ৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেগুলো হচ্ছে ধড়, ময়না, ট্রানজিট, কোথায় পাব তারে, ফেরা, নারী জীবন, কাগজ খেলা এবং আড়ং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঊনপঞ্চাশ বাতাসকমলা রকেটকলকাতাকালবেলাগণ্ডিগলুইগহীন বালুচরগুণিনগোরচন্দ্রাবতী কথাচিরঞ্জীব মুজিবন ডরাইনোনা জলের কাব্যপরাণপায়ের তলায় মাটি নাইবাংলাদেশ চলচ্চিত্র উৎসববিউটি সার্কাসবিশ্বসুন্দরীমনের মতো মানুষ পাইলাম নারাত জাগা ফুলরূপসা নদীর বাঁকেরেহানা মরিয়ম নূরলাল মোরগের ঝুঁটিলিড বিনোদনশাটল ট্রেনসিনেমাহাওয়াহৃদিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT