চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাওয়া’ নিয়ে হুল্লোড় কলকাতায়, আপ্লুত প্রসেনজিৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২২
বিনোদন
A A

চলতি বছরে মুক্তি পাওয়া বাংলাদেশের আলোচিত ছবি ‘হাওয়া’। টানা তিন মাস ধরে দেশের সিনেমা অঙ্গনে আলোচনার শীর্ষে মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবিটি নিয়ে কলকাতায় রীতিমত হুল্লোড়!

শনিবার (২৯ অক্টোবর) থেকে কলকাতায় শুরু হলো ‘৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। এই উৎসবের প্রথম দিনেই প্রদর্শিত হলো ‘হাওয়া’। এদিন স্থানীয় সময় বেলা ১টায় নন্দন–১ এ প্রথম প্রদর্শন হয়। বাংলাদেশি এই ছবি দেখতে সকাল থেকে হলের সামনে ভিড় করে কলকাতার সিনেমাপ্রেমীরা।

প্রায় ৩ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে ‘হাওয়া’র দেখার সুযোগ পায় কয়েক শো দর্শক। তবে স্থান সংকুলানের কারণে বহু দর্শক এদিন ‘হাওয়া’ দেখতে পারেননি বলে জানা গেছে।

কলকাতার বেশকিছু সিনেপ্রেমী দর্শক বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। তারা বলছেন, নিকট অতীতে কোনো সিনেমা দেখতে কলকাতাবাসীর এমন আগ্রহ খুব একটা দেখা যায়নি।

এদিন উদ্বোধনের সময় মঞ্চে এসে ‘হাওয়া’ নিয়ে নিজের আগ্রহের কথা তুলে ধরেন পশ্চিম বঙ্গের সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার প্রসেনজিৎ। তিনি বলেন, ‘হাওয়া’ হলে এসে দেখবো, এটার জন্য আমিও আপনাদের মতো মুখিয়ে ছিলাম। কারণ এটি বাংলা ভাষায় নির্মিত ছবি, বাংলাদেশের ছবি। নন্দনে আসার আগে দেখছিলাম, ‘হাওয়া’ দেখতে মানুষের লম্বা লাইন। এটা দেখে খুব গর্ব হলো।

এসময় তিনি ‘মনের মানুষ’ চঞ্চল চৌধুরীকে ডেকে মঞ্চে তুলেন। হল ভর্তি দর্শক তখন হাত তালি ও চঞ্চলের নামে স্লোগান দিতে থাকে। তৈরী হয় আবেগঘন পরিবেশ। মঞ্চে উঠে প্রসেনজিৎকে পা ছুঁয়ে সালাম করেন চঞ্চল। সেই সঙ্গে জানান, নিজের অনুভূতি।

Reneta

‘৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ এর পর্দা নামবে ২ নভেম্বর। ৫ দিনব্যাপী এবারের উৎসবে দেখানো হবে বাংলাদেশের ২৮টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এরমধ্যে চারটি প্রামাণ্য চলচ্চিত্র রয়েছে। প্রামাণ্য চলচ্চিত্রগুলো হলো- হাসিনা: অ্যা ডটারস টেল, বধ্যভূমিতে একদিন, একটি দেশের জন্য গান এবং মধুমতি পাড়ের মানুষটি শেখ মুজিবুর রহমান।

২৪টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্রগুলো হলো: গুণিন, হৃদিতা, বিউটি সার্কাস, হাওয়া, পরাণ, পায়ের তলায় মাটি নাই, কালবেলা, চন্দ্রাবতী কথা, চিরঞ্জীব মুজিব, রেহানা মরিয়ম নূর, নোনা জলের কাব্য, রাত জাগা ফুল, লাল মোরগের ঝুঁটি, গোর, গলুই, গণ্ডি, বিশ্বসুন্দরী, রূপসা নদীর বাঁকে, শাটল ট্রেন, মনের মতো মানুষ পাইলাম না, ন ডরাই, কমলা রকেট, গহীন বালুচর, ঊনপঞ্চাশ বাতাস।

এছাড়াও এই উৎসবে দেখানো হবে বাংলাদেশের ৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেগুলো হচ্ছে ধড়, ময়না, ট্রানজিট, কোথায় পাব তারে, ফেরা, নারী জীবন, কাগজ খেলা এবং আড়ং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঊনপঞ্চাশ বাতাসকমলা রকেটকলকাতাকালবেলাগণ্ডিগলুইগহীন বালুচরগুণিনগোরচঞ্চল চৌধুরীচন্দ্রাবতী কথাচিরঞ্জীব মুজিবন ডরাইনোনা জলের কাব্যপরাণপায়ের তলায় মাটি নাইপ্রসেনজিৎবিউটি সার্কাসবিশ্বসুন্দরীমনের মতো মানুষ পাইলাম নামেজবাউর রহমান সুমনরাত জাগা ফুলরূপসা নদীর বাঁকেরেহানা মরিয়ম নূরলাল মোরগের ঝুঁটিলিড বিনোদনশাটল ট্রেনসিনেমাহাওয়াহৃদিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুন ১৩, ২০২৬

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের যে গল্পগুলো অনেকেই জানেন না

জুন ১৩, ২০২৬

বাংলাদেশের সকালটা ব্রাজিল না মরক্কোর হবে, দেখা যাক: ইমতিয়াজ জনি

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT