বিনোদন

কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ২৮ সিনেমা

২৪টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, এবং ৪টি প্রামাণ্য চলচ্চিত্র

বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের বিভিন্ন সিনেমার পোস্টার ও দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের ২৮ সিনেমার ছবি, যেখানে বিভিন্ন সিনেমার পোস্টার ও দৃশ্য দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কলকাতায় তিনবার সফল আয়োজনের পর চতুর্থ বারের মতো শুরু হতে যাচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। পুরোপুরি বাংলাদেশের সিনেমা নিয়ে এ উৎসবটি এবারও চলবে ৫ দিনব্যাপী।

তথ্যমন্ত্রণালয় থেকে জানানো হয়, কলকাতায় এবারের উৎসবটি শুরু হবে ২৯ অক্টোবর থেকে, যা চলবে ২ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিনিধি দল সহ যোগ দেয়ার কথা রয়েছে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের।

৫ দিনব্যাপী এবারের উৎসবে দেখানো হবে বাংলাদেশের ২৮টি সিনেমা। এরমধ্যে চারটি প্রামাণ্য চলচ্চিত্র রয়েছে। প্রামাণ্য চলচ্চিত্রগুলো হলো- হাসিনা: অ্যা ডটারস টেল, বধ্যভূমিতে একদিন, একটি দেশের জন্য গান এবং মধুমতি পাড়ের মানুষটি শেখ মুজিবুর রহমান।

২৪টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্রগুলো হলো: গুণিন, হৃদিতা, বিউটি সার্কাস, হাওয়া, পরাণ, পায়ের তলায় মাটি নাই, কালবেলা, চন্দ্রাবতী কথা, চিরঞ্জীব মুজিব, রেহানা মরিয়ম নূর, নোনা জলের কাব্য, রাত জাগা ফুল, লাল মোরগের ঝুঁটি, গোর, গলুই, গণ্ডি, বিশ্বসুন্দরী, রূপসা নদীর বাঁকে, শাটল ট্রেন, মনের মতো মানুষ পাইলাম না, ন ডরাই, কমলা রকেট, গহীন বালুচর, ঊনপঞ্চাশ বাতাস।

এছাড়াও এই উৎসবে দেখানো হবে বাংলাদেশের ৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেগুলো হচ্ছে ধড়, ময়না, ট্রানজিট, কোথায় পাব তারে, ফেরা, নারী জীবন, কাগজ খেলা এবং আড়ং।

বিষয়:ঊনপঞ্চাশ বাতাস কমলা রকেট কালবেলা গণ্ডি গলুই গহীন বালুচর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…