চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের জন্মদিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে: সাবিনা ইয়াসমিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ এবং ‘মধুর জোছনা দীপালি’ গানটির মধ্য দিয়ে প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন বাংলা গানের জনপ্রিয় ও কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিন।

৪ সেপ্টেম্বর ৬৫ বছরে পা রাখলেন গুণী এই শিল্পী। তাঁর এই জন্মদিনকে বিশেষ ভাবে পালনের উদ্যোগ নিয়েছিলো চ্যানেল আই।

সাবিনা ইয়াসমিনের জন্মদিনকে ঘিরে চ্যানেল আই স্বাগত জানায় কিংবদন্তি এই শিল্পীকে। তাঁকে বরণ করে নিতে লাল গালিচা সংবর্ধনার ও আয়োজন করা হয়। গাড়ি থেকে নেমেই এমন আয়োজন দেখে পুলকিত হন সাবিনা। রাখঢাক না করেই বললেন, আমার বিগত জীবনের যে কোনো জন্মদিনের চেয়ে এই জন্মদিনটি বিশেষ হয়ে রইলো!

এসময় প্রিয় শিল্পীকে ঘিরে থাকতে দেখা যায় চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ, সেরাকণ্ঠ ও গানের রাজা খ্যাত শিল্পীরা।

এদিন দুপুরে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তারকা কথন’-এর বিশেষ পর্বে অংশ নেন সাবিনা ইয়াসমিন। অনন্যা রুমার প্রযোজনায় এই অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে ছিলেন প্রখ্যাত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

নিজের জন্মদিন প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, এবারের জন্মদিনটা আমার কাছে খুবই অন্যরকম। কারণ এবারের জন্মদিনটিতে আমি চ্যানেল আইতে এসেছি, যেখানে আমার জন্মদিনে ‘ক্ষুদে গানরাজ’ ও ‘সেরাকন্ঠ’ এর প্রতিযোগীরা রয়েছে। তারা আমাকে জন্মদিন নিয়ে নানা প্রশ্ন করছে, যা আগে কখনোই হয়নি। মূলত একারণেই এবারের জন্মদিনটা আমার কাছে অনেক স্পেশাল ও স্মরণীয় হয়ে থাকবে।

Reneta

জন্মদিনের নানা প্রসঙ্গের আলাপকালের এক মুহুর্তে আফজাল হোসেন সাবিনা ইয়াসমিনকে প্রশ্ন করেন, যদি কোনো দিন তিনি কোন গানের জন্য সুর করেন, তবে সেই সুর করা গানটি কাকে দিয়ে গাওয়াতে চাইবেন?

এই প্রশ্নের উত্তরে সাবিনা ইয়াসমিন বলেন, আমি যদি কোনো দিন কোনো গানের সুর করি তাহলে সেই গানটি রুনা লায়লার কন্ঠেই গাওয়াতে চাইবো।

সাবিনা ইয়াসমিনের জন্মদিনে শুধু বিশেষ ‘তারকা কথন’ নয়, এদিন দিনভর প্রচার হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালার। এদিন সকাল সাড়ে ৭টায় ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান পরিবেশন করেন ‘সেরাকণ্ঠ’ শিল্পী ঝিলিক। দুপুর ১টা ৫ মিনিটে ‘এবং সিনেমার গান’-এ প্রচারিত হয় সাবিনা ইয়াসমিনের কালজয়ী কিছু গান নিয়ে বিশেষ পর্ব।

সংগীতে বিশেষ অবদানের জন্য সাবিনা ইয়াসমিন ১৯৯৬ সালে স্বাধীনতা পদক এবং ১৯৮৪ সালে একুশে পদকে ভূষিত হন। বাংলা সিনেমায় প্লে-ব্যাক গায়িকা হিসাবে সবচেয়ে বেশি পরিচিত তিনি।

সেরা নারী প্লে-ব্যাক গায়কের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ১৩ বার পেয়ে তিনি রেকর্ড করেছেন। এছাড়া চলচ্চিত্রের জন্য ১,৫০০ টিরও বেশি গান রেকর্ড হয়েছে তার এবং এ যাবত সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ১০ হাজারেরও বেশি গান রেকর্ড হয়েছে।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন্মদিনলিড বিনোদনসাবিনা ইয়াসমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই গ্রাফিতি কার্যক্রম

আগস্ট ২, ২০২৬

অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের বিপদে ফেলে রেখে গেছে: অভিযোগ

আগস্ট ২, ২০২৬

‘আই লাভ ইউ, রোজ কিয়ামতের দিনও আমি ওকে এটাই বলব’

আগস্ট ২, ২০২৬

দুবাইয়ে বেনজীর জামিনে মুক্ত, জানে না পুলিশ

আগস্ট ২, ২০২৬

যশোরে টানা বৃষ্টিতে পাটক্ষেতের অপূরণীয় ক্ষতি

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT