চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারও জয় বঞ্চিত রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৮:৪২ অপরাহ্ন ১৪, এপ্রিল ২০১৫
স্পোর্টস
A A

নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে জয় বঞ্চিত করেছে আতলেতিকো মাদ্রিদ। গোলরক্ষকের বেশ কয়েকটি গোল রক্ষায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম পর্বে রিয়াল ও আতলাতিকো ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

চলতি মৌসুমে মাদ্রিদের এই দুই ক্লাবের লড়াইয়ে আগের আটবারের দেখায় মাত্র একটিতে হারে আতলেতিকো। দিয়েগো সিমেওনের শিষ্যরা শিরোপাধারীদের বিপক্ষে জয়ের লক্ষ্যেই নেমেছিলো। প্রতি-আক্রমণ নির্ভর রক্ষণাত্মক ফুটবল খেলে তারা ।

প্রথমার্ধের শুরু থেকেই স্বাগতিকদের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে কার্লো আনচেলোত্তির শিষ্যরা। বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলে সুযোগও তৈরি করে অতিথিরা। কিন্তু স্বাগতিক গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি তারা।

তৃতীয় মিনিটেই গ্যারেথ বেলের প্রচেষ্টাটি দারুণ দক্ষতায় ব্যর্থ করে দেন আতলেতিকোর গোলরক্ষক। ৩২তম মিনিটে আবার বেলকে হতাশ করেন গোলরক্ষক। এর পাঁচ মিনিট পর বিশ্বকাপের গোল্ডেন বুট বিজয়ী হামেস রদ্রিগেসকে এবার ঠেকিয়ে দেন তিনি। ৩৯তম মিনিটে লুকা মদ্রিচ ক্রসবারের ওপর দিয়ে বল পাঠিয়ে সুযোগ হাতছাড়া করেন। ৪৩তম এক হাতে দারুণ ‘সেভ’ করে রদ্রিগেসকে আবারো হতাশ করেন আতলেতিকোর গোলরক্ষক। পরের মিনিটে বেনজেমা ডি-বক্সে অরক্ষিত থাকলেও তার হেড লক্ষ্যভ্রষ্ট হয়। আতলেতিকো ৪৮তম মিনিটে নিজেদের প্রথম সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হয়। আরদা তুরানের হেডটি গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধে রক্ষণকে আরো শক্তিশালী করে তোলে স্পেনের লা লিগার চ্যাম্পিয়নরা। এই অর্ধে খুব বেশি সুবিধা করতে পারেনি রিয়ালের রোনালদো-বেল-রদ্রিগেসরা। দ্বিতীয়ার্ধের শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন ফের্নান্দো তোরেস। এতে আতলাতিকোর আক্রমণের ধার বাড়ে। ৮৯তম মিনিটে তোরেস ও মারিও সুয়ারেসের দুটি প্রচেষ্টা সফল হতে দেন রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগরিয়ালরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম

এপ্রিল ৮, ২০২৬

যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প, হরমুজ প্রণালি খুলবে ইরান

এপ্রিল ৮, ২০২৬

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT