চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসিতে আমেরিকা প্রবাসী জনা, বললেন ‘আফসোস’ এর কথা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২২
বিনোদন
A A
জনপ্রিয় নারী শিল্পী চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নাহিয়ান ইমন

এক সময়ের ব্যস্ত নায়িকা জনা। কাজ করেছেন ৪০টির মতো সিনেমায়। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ডাক্তারবাড়ি, জন্ম, বাজাও বিয়ের বাজনা এবং মন ছুঁয়েঁছে মন। ২০০৭ সালে তিনি পাড়ি জমান আমেরিকায়। এরপর রীতিমত হারিয়েই গিয়েছিলেন এই নায়িকা।

কী করছেন, কেমন আছেন- কিছুই জানতেন না ভক্ত অনুরাগীরাও। সেই নায়িকার দেখা পাওয়া গেলো বহুদিন পর। তাও ঢাকাই সিনেমার আঁতুরঘর এফডিসিতে! বুধবার এই নায়িকার সাথে দেখা হলে কথা বলেন চ্যানেল আই অনলাইনের সাথে।

জানালেন, আসন্ন শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে দীর্ঘদিন পর এফডিসিতে এসেছেন তিনি। কথা প্রসঙ্গে জানান, তিনি এখন আমেরিকার নাগরিক। ২০০৭ সাল থেকে সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। তার স্বামী সন্তান আছে।

Banglabid

দীর্ঘদিন পর এফডিসি এসে আবেগতাড়িতভাবে জনা বলেন, ২০০৩ সালের পর থেকে মান্না, শাকিব খান, রুবেল সবার সাথে সমানতালে কাজ করি। ২০০৭ সালে সিনেমার আপ-ডাউন শুরু হয়। তখন আমেরিকা চলে যাই। সেখানেই বিয়ে করে সংসারী হই।

তিনি বলেন, তখন যেসব সিনেমা করতাম ব্যবসাসফল হতো। ২০০৭ সালে যখন আমেরিকা যাই তখন আমার হাতে ১৩ টি সিনেমা ছিল। কাজগুলো শেষ করে সেখানে থেকে যাই। নতুন করে আর কাজ করা হয়নি।

জনা বলেন, আমার জীবনের একটা আফসোস হচ্ছে এতগুলো সিনেমা করেও ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি। আগামীতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মত যদি কোনো সিনেমায় কাজের সুযোগ পাই তাহলে করবো।

চিত্রনায়ক শাকিল খানের বিপরীতে ‘হৃদয়ের বাঁশি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন জনা। পরবর্তীতে শাকিল খানের সাথে বিয়েও হয় তার। যদিও সেই বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে তিনি জুবায়ের হোসেনকে বিয়ে করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়এফডিসিজনানাটকনির্বাচনমান্নামিশালিড বিনোদনশাকিব খানশাকিল খানশিল্পী সমিতিশিল্পী সমিতির নির্বাচনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৬ ভেন্যুতে দ্বিতীয় বিভাগ লিগ, মিরপুরে ট্রফি উন্মোচন

পরবর্তী

ডেঙ্গুতে হাসপাতালে ১৪

পরবর্তী
চ্যানেল আই অনলাইন সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে হাসপাতালে ১৪

জোকোভিচ কোভিড পজিটিভের পরেও বাচ্চাদের অনুষ্ঠানে অংশ নেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড পজিটিভের পরেও বাচ্চাদের অনুষ্ঠানে গিয়েছিলেন জোকোভিচ

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT