চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনগিডি ৫, নর্টজে ৪, উইন্ডিজ ৯৭

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ১১, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

লুনগি এনগিডি ও এনরিচ নর্টজের তোপে মাত্র ৯৭ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য স্বস্তিতে নেই সাউথ আফ্রিকাও। টেস্টের প্রথমদিনে ১৪ উইকেট পতনের মধ্যে তাদের খোয়া গেছে ৪ ব্যাটসম্যান।

সেন্ট লুসিয়ায় সিরিজের প্রথম টেস্টের প্রথমদিনে ৪০.৫ ওভার ব্যাট করে ৯৭ রানে অলআউট হয়ে গেছে উইন্ডিজ। ৪ উইকেটে ১২৮ রানে দিন শেষ করেছে প্রোটিয়ারা। ৩১ রানের লিড জমিয়ে ফেলেছে।

রসি ফন ডার ডুসেন ৩৪ ও কুইন্টন ডি কক ৪ রানে দ্বিতীয় দিনে লিড বাড়াতে নামবেন।

ফিরে গেছেন অধিনায়ক ডিন এলগার, রানের খাতা খোলার আগেই। আরেক ওপেনার এইডেন মার্করাম ৬০, কেগান পিটারসেন ১৯, কাইল ভারেয়ানে ৬ রানে সাজঘরে হাঁটা দেন।

জায়ডেন সেলেস ৩টি ও কেমার রোচ নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে উইন্ডিজের ১০ উইকেটের ৯টি ভাগ করেছেন এরগিডি ও নর্টজে। ১৩.৫ ওভার বল করে ১৯ রানে ৫ উইকেট পেসার এরগিডির, আরেক পেসার ১১ ওভারে ৩৫ রানে ৪ উইকেট দখল করেছেন। বাকি উইকেটটিও পেসারের, কাগিসো রাবাদার ঝুলিতে গেছে।

Reneta

প্রোটিয়া গতিতোপের দিনে পাঁচ স্বাগতিক ব্যাটসম্যান দুঅঙ্ক ছুঁলেও সর্বোচ্চ ইনিংসটি কেবল ২০ রানের, জেসন হোল্ডারের। ক্রেইগ ব্র্যাথওয়েট ও শাই হোপ এনেছেন ১৫ রান করে।

বাকিদের মধ্যে ১০ রান এনক্রুমা বোনেরের। ১৩ রান রাকিম কর্নওয়েলের। বাংলাদেশ সফরে ডাবল সেঞ্চুরি করা কাইল মেয়ার্স ফিরেছেন ১ রানে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এনগিডিনর্টজেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

মে ১৫, ২০২৬

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

মে ১৫, ২০২৬

বিশ্ববাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম

মে ১৫, ২০২৬

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT