চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এজেন্ট ব্যাংকিং: গ্রাহক ১২ লাখ, জমা ১ হাজার ৪শ’ কোটি টাকা

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৫:২২ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৮
অর্থনীতি
A A
এজেন্ট ব্যাংকিং

দ্রুত জনপ্রিয় হচ্ছে এজেন্ট ব্যাংকিং সেবা। ফলে হিসাব সংখ্যা ও জমা অর্থের পরিমাণ উভয়ই বাড়ছে। ২০১৭ সালের ডিসেম্বর শেষে এজেন্ট ব্যাংকিং হিসাবের সংখ্যা বেড়ে হয়েছে ১২ লাখ ১৪ হাজার। আর এসব হিসাবে জমা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৪শ’ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বিষয়ে হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের ১২ লাখ ১৪ হাজার ৩৬৭ জন গ্রাহক হিসাব খুলেছেন। এসব হিসাবে জমাকৃত অর্থের স্থিতি দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৯ কোটি ৩৮ লাখ টাকা। গত সেপ্টেম্বরে গ্রাহক ছিল ১০ লাখ ৩৮ হাজার ২৪২ জন এবং জমাকৃত অর্থের স্থিতি ছিল ৯২২ কোটি ৮ লাখ টাকা। অর্থাৎ তিন মাসে হিসাব বেড়েছে এক লাখ ৭৬ হাজার এবং স্থিতি বেড়েছে ৪৭৭ কোটি ৩০ লাখ টাকা।

Banglabid

চলতি বছরের ডিসেম্বর শেষে এজেন্টের সংখ্যা দাঁড়ায় দুই হাজার ৫৭৭টি এবং আউটলেট সংখ্যা ৪ হাজার ১৫৭টি দাঁড়ায়। ডিসেম্বর পর্যন্ত চারটি ব্যাংক ঋণ বিতরণ শুরু করেছে। এ সময়ে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ হয়েছে ১০৮ কোটি ৮৪ লাখ টাকা। আলোচিত সময়ে রেমিট্যান্স বিতরণ হয় এক হাজার ৯৮২ কোটি টাকা। এর মধ্যে গ্রামাঞ্চলে ১ হাজার ৭৮২ কোটি ৬৪ লাখ রেমিট্যান্স বিতরণ হয়।

সংশ্লিষ্টরা বলছেন, সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সুবিধার আওতায় আনতে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে বাংলাদেশ ব্যাংক। এ পদ্ধতিতে বাড়তি চার্জ গুণতে হয় না গ্রাহককে। ফলে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠায় ব্যাংকগুলো এজেন্ট ব্যাংকিংয়ে মনোযোগ দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. আবুল বশর বলেন, গ্রামের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং চালুর উদ্যোগ নেয়া হয়। সঠিকভাবে পরিচালনা করলে দেশের প্রত্যেক ঘরে এজেন্ট ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া সম্ভব।

Reneta

এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক চলতি হিসাবে সর্বোচ্চ ৪ বারে ২৪ লাখ টাকা নগদ জমা এবং সর্বোচ্চ ২টি লেনদেনে ১০ লাখ টাকা উত্তোলন করতে পারবেন। সঞ্চয়ী হিসাবে সর্বোচ্চ ২ বার ৮ লাখ টাকা নগদ জমা এবং সর্বোচ্চ ৩ লাখ টাকা করে ২টি লেনদেনে ৬ লাখ টাকা উত্তোলন করতে পারবেন। তবে রেমিটেন্সের ক্ষেত্রে উত্তোলন সীমা প্রযোজ্য হয় না। দিনে ২ বার জমা ও উত্তোলন করা যায়। প্রতি এজেন্টকে অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে চলতি হিসাব থাকতে হয়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ১৮ টি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্স নিয়েছে। এর মধ্যে কার্যক্রম চালাচ্ছে ১৪টি ব্যাংক। ব্যাংকগুলো হলো- ডাচ-বাংলা ব্যাংক, ব্যাংক এশিয়া, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, মধুমতি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক।

এছাড়া এবি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক শিগগিরই এজেন্ট ব্যাংকিংয়ের কাজ শুরু করবে বলে জানা গেছে।

এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলন, টাকা স্থানান্তর (দেশের ভেতর), রেমিট্যান্স উত্তোলন, বিভিন্ন মেয়াদি আমানত প্রকল্প চালু, ইউটিলিটি সার্ভিসের বিল পরিশোধ, বিভিন্ন প্রকার ঋণ উত্তোলন ও পরিশোধ এবং সামাজিক নিরাপত্তার আওতায় সরকারি সকল প্রকার ভর্তুকি গ্রহণ করা যায়। এজেন্টরা কোন চেক বই বা ব্যাংক কার্ড ইস্যু করতে পারে না। এজেন্টরা বৈদেশিক বাণিজ্যসংক্রান্ত কোনো লেনদেনও করতে পারেন না। এছাড়া এজেন্টদের কাছ থেকে কোন চেকও ভাঙানো যায় না। মোট লেনদেনের ওপর পাওয়া কমিশন থেকেই এজেন্টরা আয় করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এজেন্ট ব্যাংকিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘হঠাৎ কী যে হল’র দিন শেষে অগ্নিপরীক্ষার অপেক্ষা

পরবর্তী

শাইনপুকুরের দুইয়ে দুই হল না

পরবর্তী
ফাইল ছবি

শাইনপুকুরের দুইয়ে দুই হল না

প্রতিযোগিতা বিরোধী কার্যক্রম প্রতিরোধে সচেষ্ট প্রতিযোগিতা কমিশন

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT