চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপ্টেম্বর থেকে এজেন্ট ব্যাংকিং চালু করবে সোনালী ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২০
অর্থনীতি
A A

সেপ্টেম্বর মাস থেকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক শতভাগ এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর রহমান প্রধান।

বৃহস্পতিবার সোনালী ব্যাংকের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে ২০১৯ থেকে ২০২০ সালের বর্তমান সময় পর্যন্ত তুলনামূলক একটি আর্থিক চিত্র প্রকাশ করা হয়।

আতাউর রহমান প্রধান জানান, তথ্যপ্রযুক্তি বা আইটি খাত নিয়ে দ্রুতগতিতে কাজ করছে সোনালী ব্যাংক। করোনাকালীন ৫ মাসে তথ্য প্রযুক্তির ব্যবহারে সোনালী ব্যাংক ৫ বছর এগিয়ে গেছে। এরইমধ্যে ব্যাংকের সব শাখায় অনলাইন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যেই কেন্দ্রীয় ব্যাংক থেকে এজেন্ট ব্যাংকিংয়ের অনুমোদন পাওয়া গেছে। সকল প্রক্রিয়া শেষ করে আগামী মাস থেকে সোনালী ব্যাংক সম্পূর্ণভাবে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করবে।

সোনালী ব্যাংকের বর্তমান আর্থিক চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০১৯ সালে এই ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১২ হাজার ২১৩ কোটি টাকা। তবে চলতি বছরের জুলাই শেষে ব্যাংকটির খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১০ হাজার ৭৫৩ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকের খেলাপি কমেছে ১ হাজার ৪৬০ কোটি। এক বছরের ব্যবধানে ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে ৫৮ শতাংশ।

এছাড়াও সোনালী ব্যাংকের আমানত ১ লাখ ১২ হাজার ৩৬৭ কোটি থেকে ১ লাখ ১৬ হাজার ৭৩৩ কোটিতে পৌঁছেছে। এক বছরের ব্যবধানে ব্যাংকটির লোকসানি শাখা ৫৮টি থেকে কমে ৫০টি-তে নেমেছে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে সোনালী ব্যাংকের এমডি জানান, হলমার্ক কেলেঙ্কারির পর তেমন কোন বড় অনিয়ম হয়নি সোনালী ব্যাংকে। তবে এখন পর্যন্ত হলমার্কের কাছ থেকে উল্লেখ করার মতো টাকা আদায় করা সম্ভব হয়নি। অর্থঋণ আদালতে তাদের সকল জমিজমা এবং সম্পদের উপর মামলা চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খুব দ্রুত হলমার্কের টাকা আদায়ের উদ্যোগ নেয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতাউর রহমান প্রধানএজেন্ট ব্যাংকিংসোনালী ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT