ঈদের আগে রূপ সচেতন নারীদের ভিড় এখন পার্লারগুলোতে। হেয়ারকাট, ফেশিয়ালের পাশাপাশি ঈদ উৎসবকে রাঙিয়ে তুলতে বেশকিছু নতুন হেয়ার কালারও যুক্ত করেছে পার্লারগুলো।
প্রাগৈতিহাসিক যুগে সৌন্দর্যের উপাদান ছিলো কেবল অলঙ্কার। তবে শুধু অলঙ্কারে এখন আর সীমাবদ্ধ নেই নারীর সৌন্দর্য। একবিংশ শতাব্দির নারীরা সৌন্দর্যকে দীর্ঘস্থায়ী করতে, নিয়ে থাকেন রূপ আর ত্বকের বাড়তি যত্ন। আর ঈদের মতো উৎসবে তো কথাই নেই।
ঈদ উৎসবকে কেন্দ্র করে পার্লারগুলোতে বসেছে সৌন্দর্যপিপাসুদের মেলা। কেউ শুধু চুল কাটিয়েই শান্ত হলেও, ফেশিয়াল, স্পা, পেডিকিওর ও মেনিকিওরও করাচ্ছেন অনেকে। হেয়ার কালারের দিকেও ঝুঁকছেন অনেকে।
শেষ সময়গুলোতে তাই ব্যস্ততা বেড়েছে রাজধানীর পার্লারগুলোর। ঈদ আয়োজনে সৌন্দর্য সচেতনদের জন্যে যুক্ত হয়েছে হেয়ার কাট, কালার থেকে শুরু করে বেশকিছু অনুষঙ্গ। যেমন হাতে ও পায়ে মেহেদীর সাজ।
ফারজানা শাকিলসের ডিজিএম রোজলিন প্যারিস জানান, এবারও তারা নানান ধরনের সেবা দিয়ে আসছেন নারীদের। ঈদের আগে এই একটুখানি যত্ন সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি খানিকটা ফুরফুরেও করে তাদের।
গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে সকাল ৮টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে রাজধানীর পার্লারগুলো।








