চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন বোলাররা পারলেই হয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ২৫, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

পাটা উইকেট। স্পিনাররা হালকা টার্ন পেলেও ব্যাটসম্যানদের জন্য হুমকির কিছু নেই। এমন উইকেটে তামিম, সাকিব আর সাব্বিরের ব্যাটে ৩২৪ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষেও এই রান বাংলাদেশের সর্বোচ্চ। সব মিলিয়ে টাইগারদের তৃতীয় সর্বোচ্চ। যে ধরনের উইকেট তাতে স্বাগতিকদের এই রানের ভেতর আটকাতে বোলাররা কঠিন চ্যালেঞ্জর মুখে পড়তে পারেন। টিভি ধারাভাষ্যকাররাও বারবার সেই ইঙ্গিত দিচ্ছিলেন। তাছাড়া হাইস্কোরিং প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতাও  একই কথা বলছে।

ইনিংসের মাঝপথে চার বলের ব্যবধানে সাব্বির-মুশফিককে হারিয়ে যে চাপে পড়েছিল বাংলাদেশ। তামিম ইকবাল শতক হাঁকিয়ে সেখান থেকে দলকে টেনে তোলেন। ১২৭ বলে শতকে পৌঁছান তিনি। এটি তার ক্যারিয়ারের অষ্টম শতক। এর আগে ২০১৬ সালের অক্টোবরে সেঞ্চুরি করেছিলেন। আফগানিস্তানের বিপক্ষে ওই ম্যাচে ১১৮ রান করেন। তামিম এদিন আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে দশহাজার রানের মাইলফলকে পা দেন।  শেষ পর্যন্ত ১২৭ করে আউট হন।

তামিমের সঙ্গে ৯০ রানের জুটি গড়ার পর বিদায় নেন সাব্বির রহমান (৫৬)। অর্ধশতকের পথে শুরুতে সাব্বির স্বাচ্ছন্দ্যে থাকলেও ৪০ পার হওয়ার পর এদিক-ওদিক করতে থাকেন। বারবার সুইপ খেলতে চেষ্টা করেন।

২২তম ওভারের তৃতীয় বলে গুনারত্নের ফুল লেন্থের বলে কাভার ড্রাইভ করতে যেয়ে উপুল থারাঙ্গার হাতে ধরা পড়েন। শর্ট কাভার থেকে দেখার মতো ক্যাচ নেন থারাঙ্গা।

পরের ওভারের প্রথম বলে বিদায় নেন মুশফিকুর রহিম (১)। সান্দাকানের বলে কট এন্ড বোল্ড হয়ে ফিরে যান সাদা পোশাকের অধিনায়ক।

এরপর ইনিংস বড় করার কাজ সেরেছেন সাকিব আল হাসান। ৬১ বলে ৫০ করার পর ৭২ রানে সাজঘরে ফেরেন।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে সৌম্যকে নিয়ে দারুণ সূচনা করেছিলেন তামিম। তবে ২৯ রানের বেশি পার হয়নি উদ্বোধনী জুটি। ফিরে যান সৌম্য।

লাকমলের অফস্টাম্পের বলে শট খেলবো, খেলবো না করতে গিয়ে উইকেটের পেছনে চান্দিমালের হাতে ধরা পড়েন সৌম্য সরকার (১০)।

শেষদিকে সাকিব ফিরে যাওয়ার পর রিয়াদ-মোসাদ্দেক বাকি পথটুকু পাড়ি দেন। মোসাদ্দেক ৯ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। ৭ বলে রিয়াদের ব্যাট থেকে আসে ১৩!

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মূকাভিনয়ে একাত্তরের ভয়াবহতার চিত্র

পরবর্তী

আতিয়া মহল থেকে ৭৮ জনকে অক্ষত উদ্ধার: সেনাবাহিনী

পরবর্তী

আতিয়া মহল থেকে ৭৮ জনকে অক্ষত উদ্ধার: সেনাবাহিনী

পুরনো ছবি

গণহত্যা দিবসে বিএনপির নীরবতার কারণ জানতে চান ওবায়দুল কাদের

সর্বশেষ

ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় চীনের কড়া হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT