স্পোর্টস

এখনও সেই ভোলাভালা মোস্তাফিজ

এখনও সেই ভোলাভালা মোস্তাফিজ

ক্যামেরার সামনে লাজুক মোস্তাফিজ

দেখতে দেখতে আলোঝলমলে দুনিয়ায় অনেকটা সময় পার করে ফেলেছেন মোস্তাফিজুর রহমান। কিন্তু সেই আলোর ঝলক তাকে এখনো স্পর্শ করতে পারেনি। এখনো ক্যামেরা-সাংবাদিক দেখলে মুখ থেকে কথা বের হয় না। কথা শুরু করলে আর কথা খুঁজে পান না।

ইংল্যান্ড থেকে ফিরে মোস্তাফিজ গ্রামের বাড়ি সাতক্ষীরায় গেছেন ঈদ করতে। সোমবার সকাল ৮টায় বাড়ির পার্শ্ববর্তী তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করেছেন।

এক পর্যায়ে অনেক অনুরোধের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হন। তবে বাঘাবাঘা ব্যাটসম্যানকে ২২ গজে বিপাকে ফেলা ছেলেটি মাইক্রোফোনের সামনে এসে বরাবরের মতই দারুণ বিপদে পড়েন। কী বলবেন, সেই চিন্তায় অস্থির হয়ে পড়েন।

সময়ের সঙ্গে নতুন উইকেটে যেমন নিজেকে মানিয়ে নিতে হয়, মোস্তাফিজ ক্যামেরার সামনে ঠিক তেমনি আপ্রাণ চেষ্টা চালান নিজেকে মানিয়ে নেয়ার। এক সময় বলেই ফেলেন, ‘আজ ঈদের দিন। পরিবারকে সময় দেব।’

বাকিটা ইতিহাস!

বিষয়:মোস্তাফিজুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…