চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনও ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘পুনর্জন্ম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২১
বিনোদন
A A

অনলাইন ভিডিও-শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ থেকে নাটকের মধ্যে এখনও শীর্ষস্থানে আছে ভিকি জাহেদ পরিচালিত ঈদের বহুল আলোচিত নাটক ‘পুনর্জন্ম’। চ্যানেল আইয়ের এই নাটকটিতে জুটি বেধে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন।

৩১ জুলাই থেকেই ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ থেকে শীর্ষস্থান ধরে রেখেছে ‘পুনর্জন্ম’। বাংলাদেশ থেকে নাটকের মধ্যে এরপরেই আছে মাবরুর রশিদ বান্নাহ’র ‘মায়ের ডাক’।

তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে মোশাররফ করিম অভিনীত ‘মাই নেম ইজ ফকির’ এবং নিশো-মেহজাবীন অভিনীত শিহাব শাহীনের ‘প্লাস ফোর পয়েন্ট ফাইভ’।

এবারের ঈদ আয়োজনের অন্যতম আলোচিত নাটক ‘পুনর্জন্ম’। চ্যানেল আইয়ে প্রচারের পর থেকেই প্রশংসায় ভাসছে নাটকটি। ইউটিউবে প্রকাশের পর দর্শক চাহিদার কথা বিবেচনা করে এরইমধ্যে ‘পুনর্জন্ম ২’ নির্মাণের ঘোষণা দিয়েছেন নির্মাতা ভিকি জাহেদ।

এরআগে নাটকটি নিয়ে চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে ভিকি জানান, পুর্নজন্ম নাটকের মাধ্যমে সঠিকভাবে ডার্ক থ্রিলার গল্প বলতে চেয়েছি। যেন টান টান উত্তেজনা থাকে। কাজটি টুইস্টে ভরপুর ছিল। দর্শক প্রেডিকশন করতে পারেনি শেষে কী হতে যাচ্ছে। খুব ভালো রেসপন্স পাচ্ছি। এই রেসপন্স আমাকে পরবর্তী কাজ আরও ভালো করতে উৎসাহিত করছে।

নাটকে আফরান নিশো ও মেহজাবীন ছাড়াও ‍গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন শাহেদ আলী ও নওশাবা আহমেদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফরান নিশোইউটিউবট্রেন্ডিংনওশাবা আহমেদনিশোপুনর্জন্মপুনর্জন্ম ২ভিকি জাহেদমেহজাবীনলিড বিনোদনশাহেদ আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মে ১৯, ২০২৬

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের নতুন কমিটি গঠন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চমে ঢাকা

মে ১৯, ২০২৬

দেশের কিছু জায়গায় ঝড়ের আভাস

মে ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামিক স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT