চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক হালি গোল দিয়ে আত্মবিশ্বাস বাড়াল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘরের মাঠে ভুটানের বিপক্ষে রোববার ৪-১ গোলের জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়া কাপের বাছাইপর্ব নিয়ে ব্যস্ত বাংলাদেশ ফুটবল দল। তারই প্রস্তুতি হিসেবে কাতার ও ভারতের বিপক্ষে নামার আগে ভুটানের সঙ্গে ঢাকায় দুটি প্রীতি ম্যাচ খেলছে লাল-সবুজরা। যার প্রথমটিতে বড় জয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখল জেমি ডের শিষ্যরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এদিন বিকেল থেকেই ছিল ঝড়ো বৃষ্টি। প্রচণ্ড বৃষ্টিতে মাঠ হয়ে ওঠে কাঁদায় ভারি। সাধারণত টার্ফে খেলে অভ্যস্ত ভুটানিদের এমন ভেজা মাঠে দুর্বলতার সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে স্বাগতিকরা।

Banglabid

শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে ১২ মিনিটে গোল আদায় করে বাংলাদেশ। অধিনায়ক জামাল ভূঁইয়ার ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন।

গোল হজম করে শোধে মরিয়া ভুটানিদের খানিক পরে ম্যাচ থেকে ছিটকে দেন সাদউদ্দিন সাদ। ডি-বক্সের বাইরে থেকে বাড়ানো সতীর্থের ক্রসে ৩৯ মিনিটে চোখ জুড়ানো এক সাইড ভলিতে বল জালে জড়িয়ে দেন এ ফরোয়ার্ড।

মধ্যবিরতির পর খেলায় ফেরার চেষ্টা করে ভুটান। ডি-বক্সের বাইরে থেকে নেয়া স্পটকিকে জটলার মধ্যে পাওয়া বলে ৫১ মিনিটে একটি গোল শোধ করে দেয় অতিথিরা।

Reneta

গোল খেয়ে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। সেই আক্রমণের ধারায় ৬১ মিনিটে দারুণ সুযোগও তৈরি হয়। তবে গোলরক্ষকের কল্যাণে বিপদ উতরে যায় ভুটানিরা।

তবে ৭৩ মিনিটে আর আটকে রাখা যায়নি লাল-সবুজদের। কর্দমাক্ত পিচ্ছিল মাঠে ভুটানি ডি-বক্সে তৈরি হয় জটলা। সেই জটলায় সাদউদ্দিনের পাস থেকে অতিথি গোলরক্ষককে বোকা বানিয়ে স্বস্তি ফেরান বিপলু আহমেদ বিপলু।

সেখানেই থামেনি বাংলাদেশের গোল উৎসব। ৮১ মিনিটে নিজেদের ডি-বক্স থেকে পাওয়া বলে নিয়ন্ত্রণ নিয়ে হাল্কা শটে দলের গোলের হালি পূর্ণ করেন রহমত মিয়া।

ভুটানের বিপক্ষে আরও একটি ম্যাচ আছে বাংলাদেশের। একই ভেন্যুতে ম্যাচটি হবে ৩ অক্টোবর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT