চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সরকারি চাকরির চেয়ে জাতীয় দল বড়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে বিমান বাহিনীর চাকরি ছেড়ে দিয়েছেন বাংলাদেশের স্ট্রাইকার সুমন রেজা। দেশকে প্রতিনিধিত্ব করতে চাকরি ছাড়ায় আক্ষেপ নেই এ ফুটবলারের। ২৭ বর্ষী ফরোয়ার্ডের মতে, সরকারি চাকরির চেয়ে জাতীয় দল বড়।

আসছে ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া ও ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। একই সময় আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ বিমানবাহিনী। সেই প্রতিযোগিতার জন্য বিমানবাহিনীর পক্ষ থেকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার অনুমতি পাচ্ছিলেন না সুমন।

ছুটি না মেলায় শুক্রবার ক্যাম্পে রিপোর্ট করেই বিমানবাহিনীতে চলে যান সুমন। তাতে শেষরক্ষা হয়নি। বিমান বাহিনী তাকে ছুটি দিতে নারাজ। শেষপর্যন্ত চাকরি ছাড়ার কঠিন সিদ্ধান্তটাই নিতে হয়েছে তাকে।

সাহসী সিদ্ধান্তের ব্যাপারে সুমন বললেন, ‘এটা আসলে জীবনের বড় একটি সিদ্ধান্ত ছিল। দেশ ও জাতির স্বার্থে জাতীয় ফুটবল দলকে বেছে নিয়েছি। এটা ঠিক সরকারি চাকরির প্রতি সবার চাহিদা। কিন্তু আমার কাছে বিমান বাহিনীর চাকরিটা যেমন বড়, তার চেয়েও জাতীয় দল বড়।’

ছুটি না পাওয়ায় গত তিন দিনের অনুশীলনে যোগ দিতে পারেননি। সোমবার দলের সঙ্গে অনুশীলন করেছেন পুরোদমে। নিজেকে ভারমুক্তও মনে হচ্ছে বলে জানিয়েছেন।

‘নিজের কাছে বেশ অসহায় লাগছিল। সবাই ক্যাম্পে আছে, অনুশীলন করছে, আর আমি বাইরে। এখন একটু ভালো লাগছে।’

Reneta

২০১৪ সালের অক্টোবরে খেলোয়াড় কোটায় বিমানবাহিনীতে যোগ দেন সুমন। উত্তর বারিধারার হয়ে প্রিমিয়ার লিগে নিজেকে প্রমাণ করে সুযোগ করে নেন জাতীয় দলে। গত মৌসুমে বারিধারা ছেড়ে নাম লেখান দেশের অন্যতম শীর্ষ দল বসুন্ধরা কিংসে। দলটির হয়ে কিছুদিন আগে জিতেছেন লিগ শিরোপা। লিগ শেষে কয়েকদিন ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরে গিয়েছিলেন। এরমধ্যেই ডাক আসে জাতীয় দল থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কম্বোডিয়ানেপালবাফুফেবাংলাদেশবাংলাদেশ ফুটবল দলবাংলাদেশ বিমান বাহিনীলিড স্পোর্টসসুমন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনাকে সবাই হারাতে চাইবে’

জুন ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে নিয়ে ভুয়া সংবাদের ছড়াছড়ি

জুন ১৬, ২০২৬

দিল্লি বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর ঘটনা অনাকাঙ্ক্ষিত: ডা. জাহেদ

জুন ১৬, ২০২৬

একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জুন ১৬, ২০২৬

তেজগাঁওয়ে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT