চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বনাম দুইয়ের লড়াই দেখতে মুখিয়ে টেনিস দুনিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৯
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

২৩ মিনিট, ৩৩ মিনিট, ২৭ মিনিট। একটা সেমিফাইনাল ম্যাচ শেষ হতে সময় নিল মাত্র ১ ঘণ্টা ২০ মিনিট!। তিন সেটের ম্যাচ তা বলাই বাহুল্য। ফলাফল ৬-০, ৬-২, ৬-২। স্কোরলাইন দেখেই বোঝা যাচ্ছে নোভাক জোকোভিচ কেমন ফর্মে ছিলেন ফরাসি প্রতিদ্বন্দ্বী লুকাস পাউলির বিরুদ্ধে। রেকর্ড গড়ে মেলবোর্ন পার্কে সাতটার মধ্যে সাতটা সেমিফাইনাল জিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছালেন বিশ্বের একনম্বর টেনিস তারকা।

ম্যাচ শেষ হওয়ার পর আরও বেশ কয়েকটি তথ্য উঠে আসছে টেনিস সার্কিটে। জোকোভিচ ২০১০’র পর থেকে এখনো পর্যন্ত গ্র্যান্ডস্লামে ২৭টি ম্যাচ ফরাসি খেলোয়াড়দের বিরুদ্ধে খেলেছেন। জিতেছেন সব ক’টিতে। শেষবার হেরেছিলেন জো উইলফ্রেড সোঙ্গার কাছে, এই অস্ট্রেলিয়ান ওপেনেরই কোয়ার্টার ফাইনালে ২০১০ সালে।

লুকাসকে একটিও ব্রেক পয়েন্ট না দিয়ে ক্লিনিক্যাল ম্যাচ খেলেন জোকার। ম্যাচের স্কোরই সব বলে দিচ্ছে। একের পর এক আনফোর্সড এরর এবং ডাবল ফল্টের জেরে জেরবার হন লুকাস। তার পর জোকার ছিলেন এমন বিধ্বংসী মেজাজে।

রোববার ফাইনালে তিনি মুখোমুখি হবেন বিশ্বের ২ নম্বর রাফায়েল নাদালের। এক নম্বর বনাম দু’ নম্বরের লড়াই দেখার জন্য মুখিয়ে বিশ্ব। তার ওপর এ বছর নাদালও রয়েছেন দুর্দান্ত ফর্মে। ২০১২ সালে ৫ ঘণ্টা ৫৩ মিনিটের সবচেয়ে বেশি সময় ধরে চলা গ্র্যান্ডস্লাম ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে এদের দু’ জনের। হয়তো তেমনই একটা ম্যাচ অপেক্ষা করছে রোববার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ান ওপেনজকোভিচনাদাললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রাথমিকে বিশেষ নিয়োগ জরুরি

পরবর্তী

জাতীয় দলের ডাকে সাড়া দিলেন না নারিন-রাসেল

পরবর্তী

জাতীয় দলের ডাকে সাড়া দিলেন না নারিন-রাসেল

ভারতরত্ন পাচ্ছেন ভূপেন হাজারিকা, কাদের খান পদ্মশ্রী

সর্বশেষ

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT