চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক নজরে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বেই ছিটকে পড়ার শঙ্কা জাগিয়ে গ্রুপসেরা হয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা আগেই নকআউটের টিকেট কেটেছে। সঙ্গী আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ।

কয়েকমাসের পরীক্ষার পর এভাবে বুধবার রাতে চূড়ান্ত হয়ে গেছে নকআউট পর্বের ১৬ দল। ম্যানচেস্টার সিটি শেষ ষোলো নিশ্চিত করেছে নিজ গ্রুপে অপরাজিত থেকে। বায়ার্ন মিউনিখ, লিভারপুল, জুভেন্টাসও তাদের সঙ্গী।

‘এ’ গ্রুপে ৫ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখ। নকআউটে এই গ্রুপ থেকে তাদের সঙ্গী ৯ পয়েন্টের অ্যাটলেটিকো মাদ্রিদ।

৬ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে সেরা রিয়াল। গ্রুপটি থেকে নকআউটে গেছে বরুশিয়া মনশেনগ্লাডবাখও, তাদের পয়েন্ট ৮।

গ্রুপ ‘সি’তে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। পেপ গার্দিওলার দলের সঙ্গী গ্রুপের দুইয়ে থাকা ১৩ পয়েন্টের এফসি পোর্তো।

‘ডি’ গ্রুপের সেরা ১৩ পয়েন্ট জমানো, বর্তমান ইউরোপসেরা লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্টের সঙ্গে এ গ্রুপ থেকে আয়াক্সকে টপকে সেরা ষোলোয় গেছে ১১ পয়েন্ট নামে পাশে আনা আটালান্টা।

গ্রুপ ‘ই’ থেকে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা চেলসি, আর ১৩ পয়েন্টে দুইয়ে থাকা সেভিয়া গেছে নকআউটে। ‘এফ’ গ্রুপের বরুশিয়া ডর্টমুন্ড ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে, দুইয়ে লাৎসি ১০ পয়েন্ট তুলে।

ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস ‘জি’ গ্রুপের শীর্ষে থেকে ষোলোয় গেছে। পয়েন্ট তুলেছে ১৫। তাদের সমান পয়েন্ট নিয়ে গোলব্যবধানে পিছিয়ে লিওনেল মেসির বার্সেলোনা দুইয়ে।

৬ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপে সেরা পিএসজি। গ্রুপটি থেকে নকআউটে গেছে তাদের সমান পয়েন্ট থাকা আরবি লেইপজিগ। যাদের কাছে হেরে শেষ ষোলোয় আগেই ছিটকে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ জায়ান্টরা খেলবে ইউরোপা লিগের কোয়ালিফিকেশন প্লে-অফে।

এক নজরে চ্যাম্পিয়ন্স লিগে নকআউটে যারা
রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিয়া (স্পেন), বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, লেইপজিগ, মনশেনগ্লাডবাখ (জার্মানি), লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসি (ইংল্যান্ড), জুভেন্টাস, লাৎসি, আটালান্টা (ইতালি), পিএসজি (ফ্রান্স), এফসি পোর্তো (পর্তুগাল)

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসবায়ার্নবার্সাম্যানসিটিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরাজয় নিশ্চিত বুঝে কথিত যুদ্ধবিরতির চেষ্টায় ছিল পাকিস্তান

পরবর্তী

শীত সকালে রোমান্টিক মুডে শাকিব-মাহি!

পরবর্তী
‘নবাব এলএল.বি’র একটি গানের দৃশ্যে শাকিব ও মাহি

শীত সকালে রোমান্টিক মুডে শাকিব-মাহি!

আফগানিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT