চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ঢিলে দুই পাখি শিকার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

নতুন জীবন শুরু করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। গত ৬ ডিসেম্বর ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জিকে তিনি বিয়ে করেছেন। পরদিনই সৃজিত-মিথিলা উড়াল দিয়েছেন সুইজারল্যান্ডে। উদ্দেশ্য একঢিলে দুই পাখি শিকার!

হানিমুনের পাশাপাশি দেশটির জেনেভা বিশ্ববিদ্যালয়ে মিথিলা পিএইচডিতে ভর্তি হতেই সুইজারল্যান্ড উড়াল দিলেন মিথিলা। সঙ্গে গেলেন সৃজিত মুখার্জী! তার উদ্দেশ্য অবশ্য হানিমুন!

মঙ্গলবার (১০ ডিসেম্বর) মিথিলা জেনেভা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শুরু করেছেন। মাস্টার্স ক্লাসে লেকচার দিয়েছেন। পাশাপাশি জেনেভা বিশ্ববিদ্যালয়ে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

সেখানে তিনি লিখেছেন, ‘আমার জীবনের আরেকটি নতুন যাত্রা শুরু হলো। এই মাত্র জেনেভা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শুরু করলাম। আগে কখনো এতোটা নার্ভাস ছিলাম না! আমার সব বন্ধু আর পরিবারের সবার দোয়া ও আশীর্বাদ চাই, যাতে সফলভাবে এই কাজ শেষ করতে পারি।’

এদিকে সৃজিত জানিয়েছেন, জেনেভায় কাজ শেষ হলেই হানিমুনে তারা উড়াল দিবেন গ্রিসে। সেখানে দিন কয়েক অবসর সময় কাটিয়ে কলকাতায় ফিরে যাবেন সৃজিত। এরপরই প্রক্রিয়াধীন একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়ার কথা রয়েছে তার।

প্রায় বছরখানেক ধরে গুঞ্জন শোনা যাচ্ছিলো যে, প্রেম করছেন সৃজিত-মিথিলা। সম্পর্কের বিষয়টি বারবার অস্বীকার করে আসলেও গত ৬ ডিসেম্বর কলকাতায় ঘরোয়া পরিবেশে বিয়ে করেন এই জুটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জেনেভাতাহসানমিথিলালিড বিনোদনসৃজিত মুখার্জিহানিমুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে ব্যস্ত সড়কে গুলি, বন্দুকধারী গ্রেপ্তার

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ১০ অঞ্চলে তীব্র ঝড়-বৃষ্টির আভাস

মে ১২, ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজে সেরা বাংলাদেশি ক্রিকেটার পাবেন গাড়ি

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপনে ইরানের সামরিক বিমান নিজেদের ঘাঁটিতে রাখছে পাকিস্তান

মে ১২, ২০২৬

ইরান যুদ্ধের ধাক্কায় সাফল্যের খোঁজে চীন সফরে ডোনাল্ড ট্রাম্প

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT