বিনোদন

এক ছবিতে চার হৃতিক!

এন্ডগেম সিনেমার পোস্টার, সুপারহিরোরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এন্ডগেম সিনেমার পোস্টার যেখানে সুপারহিরোরা যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন, ধ্বংসস্তূপের মাঝে দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত বছর দুটি ব্যবসাসফল ছবি উপহার দেয়ার পর এখনো নতুন ছবির ঘোষণা দেননি হৃতিক। তবে হৃতিকের পরিবর্তী ছবি যে রাকেশ রোশনের ‘কৃষ ৪’ হতে যাচ্ছে, তা অনেকটাই নিশ্চিত। এই সুপারহিরো ফ্র্যাইঞ্চাইজির চতুর্থ পর্ব আসছে নতুন চমক নিয়ে।

এর আগের ফ্র্যাঞ্চাইজিগুলোতে দুটি চরিত্রে দেখা গেছে হৃতিককে। তবে ‘কৃশ ৪’ হবে একেবারেই আলাদা। এক সূত্র জানিয়েছে, অনেক বড় পরিসরে আসছে ছবিটি। দর্শককে চমকে দেয়ার মতো অনেক বিষয় থাকবে ছবিতে। ছবির গল্প ঠিক হয়ে গেছে। এবার দুটি নয়, চারটি চরিত্রে দেখা যাবে হৃতিককে। চারটি চরিত্র চার ধরণের। ‘কৃষ’ চরিত্রটি থাকবে, ‘রোহিত’ এবং ‘জাদু’কে ‘ল্যান্ড অব ডেড’ থেকে ফিরিয়ে আনা হবে।

এই ছবি প্রসঙ্গে রাকেশ রোশন বলেছেন, ‘এখনও স্ক্রিপ্ট লেখার কাজ চলছে।’ কিন্তু সূত্র বলছে ভিন্ন কথা। জানা গেছে, ছবির প্রি প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমে নিয়ম শিথিল হলে দেশের বাইরে শুটিং করতে যাবে পুরো টিম। পিঙ্ক ভিলা

বিষয়:কৃষ ৪ হৃতিক রোশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…