বাংলাদেশ

একুশের প্রথম প্রহর থেকে বাংলায় এসএমএস ২৫ পয়সায়

প্রখ্যাত ব্যক্তি, চশমা পরা, হালকা হাসি, পটভূমিতে ইটের দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত ব্যক্তি, চশমা পরা, হালকা হাসি, পটভূমিতে ইটের দেয়াল, বাংলাদেশের সংবাদ ও রাজনীতি বিষয়ক ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

একুশের প্রথম প্রহর থেকেই মোবাইলে বাংলা এসএমএসের মূল্য অর্ধেকে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

এর ফলে বাংলা বর্ণে এসএমএস পাঠালে খরচ পড়বে ২৫ পয়সা।

শনিবার সকালে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ- টিএমজিবি আয়োজিত ‘প্রযুক্তিতে বাংলা: চাওয়া, পাওয়া ও আকাঙ্ক্ষা’ শিরোনামের ওয়েবিনারে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।

সেখানে তিনি জানান: ইন্টারনেটে বাংলার ব্যবহার বাড়াতে ও বাংলাকে আধিপত্যশীল ভাষা হিসেবে স্থান করে দিতে ১৬টি টুলস উন্নয়ন করছে সরকার।

তিনি বলেন: প্রকল্পের কাজ শেষ হলে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি পাওয়ার কাজ সহজ হবে।

ওয়েবিনারে মূল প্রবন্ধ পড়েন এপনিকের নির্বাহী কমিটিতে নির্বাচিত হওয়া প্রথম বাংলাদেশি প্রযুক্তিবিদ সুমন আহম্মেদ সাবির।

বিষয়:মোস্তাফা জব্বার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…