চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তাকে যে বার্তা দিলেন মোস্তাফা জব্বার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ পূর্বাহ্ণ ২৪, মার্চ ২০২৩
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্তিযুদ্ধের বিপক্ষে অপপ্রচার, গুজব রটনা এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোন কিছুই যাতে না থাকে তার প্রতি সতর্ক থাকতে হবে। বিশেষ করে ফেসবুকে জুয়ার বিজ্ঞাপন প্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা বলেন।

গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) ফেসবুকের বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা সাবনাজ রশীদ দিয়ার সাথে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই এসব কথা বলেন।

এসময় মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে আরও সতর্ক থাকার আহ্বানও জানান।

মন্ত্রী ২০১৮ সালে ফেসবুক কর্তৃপক্ষের সাথে বার্সেলোনায় প্রথম বৈঠকের ধারাবাহিকতায় গত ৫ বছরে সম্পর্কের ধারাবাহিক উন্নয়নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত সোস্যাল মিডিয়া দৈনন্দিন জীবনের অংশ উল্লেখ করে তিনি বলেন, জাতীয় সংবাদ মাধ্যমসমূহে সম্পাদিত সংবাদ প্রকাশিত হয় কিন্তু সোস্যাল মিডিয়ায় যে যার মতো করে স্ট্যাটাস প্রকাশ করে থাকেন। যা ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে সামাজিক ও সাম্প্রদায়িক উস্কানিও হতে পারে, যা দেশ ও জাতির জন্য ক্ষতি বয়ে আনতে পারে। দেশ ও জাতিকে নিরাপদ রাখার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি এক বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় ফেসবুক কর্তৃপক্ষকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।

সাবনাজ রশীদ দিয়া বলেন, ‘অন্যান্য দেশের পলিসি, আইন আর বাংলাদেশের প্রেক্ষিত অনেকটাই ভিন্ন, আমরা ক্ষতিকর কনটেন্টের বিষযয়ে সতর্ক আছি। আমাদের পলিসিতে ঝুঁকিপূর্ণ কনটেন্টের বিষয়ে সচেতন থাকার বিষয়ে সরকার থেকেও বারবার বলা হয়েছে। আমরা সেই আলোকে ব্যবস্থাও নিয়েছি। তিনি জানান- ফেসবুক বিটিআরসির সাথে নিয়মিত বৈঠক করে ও প্রাত্যহিক যোগাযোগ রক্ষা করে যা তারা অব্যাহত রাখবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিরাপদ ফেসবুকফেসবুকমোস্তাফা জব্বার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT