বিনোদন

সংবাদমাধ্যমের বিরুদ্ধে হাইকোর্টে তাদের মামলা দায়ের

একাধিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করলেন সালমান,শাহরুখ, আমির সহ বলিউডের মোট ৩৮টি ফিল্ম প্রযোজনা সংস্থা ও চলচ্চিত্র সংগঠন...

বাংলাদেশের বিভিন্ন ব্যক্তির ছবি, সংবাদ ও বিনোদন বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত, বাংলাদেশের বিভিন্ন ব্যক্তির ছবি, যা সংবাদ, বিনোদন ও অন্যান্য বিষয়কে প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতীয় কিছু গণমাধ্যমের ‘দায়িত্বজ্ঞানহীন’, ‘অবমাননাকর’ এবং ‘মানহানিকর’ খবর প্রকাশের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সালমন খান ফিল্মস, রেড চিলিস এন্টারটেইনমেন্ট, আমির খান ফিল্মস সহ বলিউডের মোট ৩৮টি ফিল্ম প্রযোজনা সংস্থা ও চলচ্চিত্র সংগঠন।

রিপাবলিক টিভি, টাইমস নাও এবং এই দুই চ্যানেলের চার কর্মী- অর্ণব গোস্বামী, প্রদীপ ভান্ডারি, রাহুল শিবশঙ্কর এবং নভিকা কুমারের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে এই মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় চ্যানেলগুলোতে বলিউডের বিরুদ্ধে ব্যবহার করা- ‘নোংরা’, ‘দূষিত’, ‘মাদকাসক্ত’- এই ধরনের শব্দ ব্যবহারে আপত্তি জানানো হয়েছে।

বলিউডের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বেশ কয়েক বছর ধরে ভারত প্রচুর অর্থ আয় করছে দেশের বাইরে সিনেমা মুক্তি দিয়ে। সিনেমার কারণে ভারতে বেড়েছে পর্যটকের আনাগোনাও। বহু মানুষের কর্মসংস্থান এই ইন্ডাস্ট্রিতে।

করোনাকালে ইন্ডাস্ট্রি হুমকির মুখে পড়েছে। দীর্ঘদিন হল ও শুটিং বন্ধ থাকায় কাজ হারিয়েছেন বহু মানুষ। এমন পরিস্থিতিতে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ করা এসব ‘ভিত্তিহীন’ খবরে ইন্ডাস্ট্রির ক্ষতি হতে পারে বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা। -বলিউড হাঙ্গামা

বিষয়:আমির খান বলিউড মামলা রেড চিলিস এন্টারটেইনমেন্ট শাহরুখ সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…