ক্রিকেট

একাই ৭ উইকেট নিলেন নাসুম

নাসুমের ৭ উইকেট নেওয়ার মুহূর্তের ছবি, ক্রিকেট মাঠে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাসুমের ৭ উইকেট নেওয়ার দৃশ্য, বাংলাদেশ ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরেই জাতীয় লিগ খেলতে নেমে নিজের শুরুর ম্যাচেই পেয়েছেন অসাধারণ সাফল্য। সিলেটের এই বাঁহাতি স্পিনার একাই ধসিয়ে দিয়েছেন ঢাকা বিভাগের ইনিংস। চার দিনের ম্যাচের প্রথম দিন ৭ উইকেট দখল করে প্রতিপক্ষকে অলআউট করেছেন ১২৩ রানে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে প্রথম ইনিংসে শুন্য রানে চার উইকেট হারায় ঢাকা। প্রথম তিনটি নেন নাসুম।

রানের খাতা খোলার আগে চার ব্যাটার সাজঘরে ফেরার পর পঞ্চম উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন ঢাকার অধিনায়ক তাইবুর রহমান ও মাহিদুল ইসলাম অঙ্কন। তাদের জুটিতে আসে ৮৯ রান।

তাইবুর ২০ করে ফেরার দ্রুত উইকেট হারালে একশ পেরিয়ে গুটিয়ে যায়। ৬৪ রানের ইনিংস খেলেন অঙ্কন। ১৬ রান করে নাজমুল ইসলাম অপু। আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

শুন্য রানে ফেরার চার টপঅর্ডার ব্যাটার হলেন রনি তালুকদার, আব্দুল মজিদ, জয়রাজ শেখ ইমন ও রকিবুল হাসান।

নাসুম ১৮ ওভার বল করে ৪৩ রানে নেন ৭ উইকেট। প্রথম শ্রেনির ক্রিকেটে ইনিংসে এটিই তার সেরা বোলিং। ৯৭ রানে ৭ উইকট ছিল আগের সেরা।

বিষয়:জাতীয় ক্রিকেট লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…