চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসঙ্গে সাত নারীর প্রেমে মজেছেন ইমাম-উল হক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মাঠে ব্যাট হাতে তার পারফরম্যান্স নিয়ে প্রশংসার অভাব নেই। তবে খেলার কারণে নয়, একাধিক নারীর সঙ্গে হোয়াটসঅ্যাপে প্রেমের জেরে এবার শিরোনামে পাকিস্তানের ব্যাটসম্যান ইমাম-উল হক।

সম্প্রতি টুইটারে ইমামের প্রেমকাহিনী ফাঁস করে দিয়েছেন এক ব্যক্তি! যার দাবি, একইসঙ্গে সাতজন নারীর সঙ্গে হোয়াটসঅ্যাপে প্রেমের অভিনয় চালিয়ে তাদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন পাকিস্তানি ওপেনার। তাদের মধ্যে অন্তত চারজনের সঙ্গে ইমামের কথোপকথনের স্ক্রিনশট টুইটারে পোস্ট করেছেন সেই ইউজার।

সমালোচকরা বলছেন, ইমামের সাম্প্রতিক এই কাণ্ড তার ক্যারিয়ারের মারাত্মক ক্ষতি করতে পারে। যদিও তার দাবি, ফাঁসানোর জন্যই মেয়েরা তার সঙ্গে ভুয়ো প্রেমের অভিনয় করেছেন। তরুণ ওপেনার এটিও বলেছেন, এই সমস্ত ঘটনা নাকি গত ছয় মাস ধরেই তার সঙ্গে ঘটানো হয়েছে।

বিশ্বকাপে পাকিস্তান দলের ব্যর্থতার ভার ইমামের কাঁধেও খানিক বর্তেছে এবং এই ছয় মাসের মধ্যেই তা ঘটেছে।

শুধু তাই নয়, টুইটারে ওই ব্যক্তি দাবি করেছেন, ইমামের অবৈধ প্রেমের প্রমাণ হিসেবে ইনস্টাগ্রামে পোস্ট করা বেশকিছু ভিডিও এবং ছবিও তার সংগ্রহে রয়েছে। যা ওইসব নারীদের অনুমতি সাপেক্ষে ক্রমান্বয়ে প্রকাশ করা হবে।

পাকিস্তান দলের প্রধান নির্বাচক ইনজামাম-উল হকের ভাতিজা হওয়ার জন্যই ইমাম দলে সুযোগ পাচ্ছেন। অতীতে এমন স্বজনপ্রীতির অভিযোগেও জড়িয়েছে তার নাম। যদিও ইমাম নিজের যোগ্যতায় দলে জায়গা করে নিয়েছেন। ওয়ানডেতে সেটির ছাপও রেখেছেন। ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলেছেন। টেস্ট ক্রিকেটেও জায়গা করে নিতে লড়ছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমাম-উল-হকপাকিস্তান ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মিনি ম্যারাথনে অসুস্থ রানার সুব্রত কুমার, পাশে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

প্রথম দিনের উচ্ছ্বাস দ্বিতীয় দিনেই উধাও?

জুলাই ২৫, ২০২৬

ট্রাম্পের হস্তক্ষেপের ব্যাপারে ইনফান্তিনোকে নিয়ে তদন্ত করবে না আইওসি

জুলাই ২৫, ২০২৬

দায়িত্ব নিয়েই পদত্যাগের হুমকি ক্লপের

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT