ক্রিকেট

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়াহাব রিয়াজ

বাংলাদেশের ক্রিকেটার ওয়াহাব রিয়াজ বিদায় ম্যাচে বল হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার ওয়াহাব রিয়াজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দীর্ঘদিন ধরেই জাতীয় দল জার্সিতে মাঠে নামার সুযোগ পাচ্ছিলেন না পাকিস্তানের পেসার ওহাব রিয়াজ। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাই দিয়ে দিলেন ৩৮ বর্ষী বাঁহাতি বোলার। ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাবেন।

বিদায়ী বার্তায় ওয়াহাব জানান, দীর্ঘদিন ধরে অবসরের পরিকল্পনা করছিলেন। বলেছেন, ‘গত দুবছর ধরে অবসর নেয়ার ব্যাপারে পরিকল্পনা করছিলাম। ২০২৩ সাল ছিল আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার অবসর নেয়ার লক্ষ্যে। এখন আগের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। দেশ এবং জাতীয় দলকে আমার সাধ্যমত সেরাটা দিয়েছি।’

‘আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের হয়ে খেলাটা সম্মান ও সৌভাগ্যের। এই অধ্যায়কে বিদায় জানানোর পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন অভিযান শুরু করার পথে আমি রোমাঞ্চিত। যেখানে সেরাদের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি সমর্থকদেরও বিনোদন দিয়ে নিজে অনুপ্রাণিত হতে পারব বলে আশা করি।’

পাকিস্তানের হয়ে সবশেষ ২০২০ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি খেলেছিলেন ওয়াহাব। ওয়ানডেতে তাকে সবশেষ দেখা গিয়েছিল ২০২০ সালের নভেম্বরে, টেস্টে ২০১৮ সালের অক্টোবরে।

পাকিস্তানের হয়ে ২৭ টেস্ট, ৯১ ওয়ানডে এবং ৩৬ টি-টুয়েন্টি খেলেছেন ওয়াহাব। টেস্টে ৩৪.৫০ গড়ে ৮৩টি, ওয়ানডেতে ৩৪.৩০ গড়ে ১২০টি উইকেট নিয়েছেন। টি-টুয়েন্টিতে তার উইকেট শিকারের সংখ্যা ৩৪টি। সম্প্রতি পিএসএল ২০২৩-এ পেশোয়ার জালমির হয়ে খেলেছেন।

বিষয়:ওয়াহাব পাকিস্তান পাকিস্তান ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…