মিরপুরের হোম অব ক্রিকেটে ইংলিশদের বিপক্ষে প্রথম দিনের প্রথম সেশনের মাত্র ১৩৬ বলে (২২.৪) ওভারেই এক’শ রান তুলে নিয়েছে টাইগাররা।
এর আগে শুক্রবার সকালে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ইমরুল (১) বিদায় নিলেও তামিম-মুমিনুলের ব্যাটে ভর করে এরই মধ্যে এক’শ পার করেছে বাংলাদেশ। এ জুটি ইংলিশ বোলারদের পাড়ার বোলার বানিয়ে তুলে নেয় এক’শ রান।
এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত ক্রিজে তামিম ৬০ ও মুমিনুল ৩৫ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে ইংলিশদের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন ইমরুল কায়েস। ব্যক্তিগত ১ রান করে ক্রিস ওকসের বলে বেন ডাকেটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন টাইগার এই ব্যাটসম্যান।








