স্পোর্টস

ইংল্যান্ডের বিপক্ষে জয়ে টাইগারদের র‌্যাঙ্কিংয়ে সুবাতাস

ইংল্যান্ডের বিপক্ষে জয়ে টাইগারদের র‌্যাঙ্কিংয়ে সুবাতাস

খেলেছেন মাত্র ২টি টেস্ট। এরই মধ্যে টেস্ট বোলারদের অভিজাত কাতারের ৩৩ র‌্যাঙ্কিং। মিরাজের জন্য প্রাপ্তিটা একটু দ্রুতই! চট্টগ্রাম টেস্টে অভিষেকে ৭ উইকেটে নিয়ে টেস্ট বোলারদের ১০০ জনের তালিকায় ছিলেন ৬১ র‌্যাংঙ্কিং। কিন্তু মিরপুর টেস্টে ১২ উইকেট নেওয়া মিরাজ এবার এক লাফে ৩৩-এ।

অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের অন্য সফল দুই স্পিনার সাকিব আল হাসান এবং তাইজুল ইসলামের র‌্যাঙ্কিংয়ে খুব একটা পরিবর্তন হয়নি। বরং একধাপ পিছিয়ে ৩৭ এ তাইজুল এবং সাকিব রয়েছেন ১৫-এ।

অন্যদিকে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তামিম ইকবাল। সেরা ২০ অবস্থান করছেন এ বাহাতি। অবশ্য এবারই প্রথম নয় এর আগেও একবার সেরা ২০-এর অভিজ্ঞতা রয়েছে তার।

বিষয়:বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট মেহেদি হাসান মিরাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…