চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একমাসের সফরে ‘হিং টিং ছট’-এর তারকারা এখন থাইল্যান্ড

মিতুল আহমেদমিতুল আহমেদ
৪:৫৬ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

চ্যানেল আইয়ের তুমুল জনপ্রিয় কমেডি ধারাবাহিক ‘হিং টিং ছট’। রাজীবুল ইসলাম রাজীবের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের এই ধারাবাহিকটি ইতিমধ্যে শুধু ‘চ্যানেল আই’-এ নয়, বরং ইউটিউবেও ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছে। নাটকটি নিয়ে সাধারণ দর্শকের যে উচ্ছ্বাস, তা নিকট অতীতের যেকোনো ধারাবাহিক নাটক নিয়ে ছাড়িয়ে গেছে। আর দর্শকের এই উচ্ছ্বাস, আগ্রহকে সম্মান করেই এবার ‘হিং টিং ছট’-এর দ্বিতীয় পর্ব আসছে আরো বড় পরিসরে। আরো চমক নিয়ে।

নবীন, প্রবীন তারকা অভিনেতাদের অসাধারণ মেলবন্ধনে ব্যাপক জনপ্রিয়তা পায় চ্যানেল আইয়ের ধারাবাহিক নাটক ‘হিং টিং ছট’। শুধু টিভি পর্দায় নয়, ইউটিউবেও প্রতিনিয়ত হাজার হাজার দর্শক নাটকটির পর্বগুলো দেখছেন। আর এবার আসছে ‘হিং টিং ছট’-এর সিজন-২। এরইমধ্যে মেগা এই ধারাবাহিকটির শুটিং করতে একদল অভিনেতা অভিনেত্রীদের নিয়ে থাইল্যান্ড পাড়ি দিয়েছেন নির্মাতা ও প্রযোজক।

সাধারণ দর্শক ও নাটকটির কলাকুশলীদের মতো এই নাটকটি নিয়ে বেশ উচ্ছ্বসিত প্রযোজক ও অভিনেতা সাজু মুনতাসির নিজেও। ‘হিং টিং ছট’-এর সিজন-২ নিয়ে চ্যানেল আই অনলাইনকে সাজু মুনতাসির বলেন, ‘হিং টিং ছট’ বাংলাদেশের সবচেয়ে তারকাবহল কোনো মেধা ধারাবাহিক। এরআগে প্রবীন, নবীন তারকাদের এমন মেলবন্ধন খুব একটা আমরা দেখেনি। ধারাবাহিকটি এতো জনপ্রিয়তা অর্জন করবে আমরা তা ভাবেনি। ধারাবাহিকটি নিয়ে দর্শকের এই আগ্রহ আমাদের সিজন-২ নির্মাণ করতে অনুপ্রেরণা দিয়েছে। আর এই কারণেই এবার আরো চমক নিয়ে আসছি আমরা। সবাই চ্যানেল আইয়ের সঙ্গে থাকুন।

‘হিং টিং ছট’-এর শুটিংয়ে অংশ নিতে বুধবার পুরো দল পাড়ি জমিয়েছে থাইল্যান্ড। তার আগে সাজু মুনতাসির বলে গেলেন, ‘হিং টিং ছট’-এর দ্বিতীয় পর্বের শুটিং শুরু হচ্ছে ব্যাংককে। সেখানে শুটিং চলবে টানা ২৮দিন।

নির্মাতাসূত্রে জানা গেছে, ‘হিং টিং ছট’-এর গল্পে এবারও দেখা যাবে এলিয়েন ও মানুষের সম্পর্ক। একজন এলিয়েন এবং কিছু সুখী মানুষের নানা মজার ঘটনায় থাকবে পুরো নাটকটিতে। প্রত্যেকটি চরিত্রই প্রথম সিজন থেকে আরো ভিন্ন এবং মজার হিসেবে উপস্থাপিত হবে বলেই জানা গেছে।

জনপ্রিয় কমেডি মেগা ধারাবাহিক ‘হিং টিং ছট’-এ দেখা যাবে তারিক আনাম, আবুল আজাদ কালাম, তানিয়া আহমেদ, সাজু খাদেম, মিশু সাব্বির, শবনম ফারিয়া, সাফা কবির, টয়া, সালমান মুক্তাদির, জোবান, সেহতাজ, আরফান আহমেদসহ আরো বেশকিছু তারকা অভিনেতা অভিনেত্রী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইসাজু মুনতাসিরহিং টিং ছট
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT