ফুটবল

একদিন বার্সাকে কোচিং করানোর স্বপ্ন অঁরির

নতুন কোচের সাথে চ্যানেল আই অনলাইন এর ফুটবল কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর ফুটবল কর্মকর্তা নতুন কোচের সাথে ছবি, যা বাংলাদেশের ফুটবল উন্নয়নে গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বার্সেলোনার সাবেক তারকা থিয়েরি অঁরির স্বপ্ন একদিন কোচ হয়ে ন্যু ক্যাম্পে ফিরবেন। বড় ক্লাবের হয়ে কোচিংয়ে নিজেকে প্রমাণের তাগিদ অনুভব করছেন ৪৩ বছর বয়সী ফ্রেঞ্চম্যান।

‘যদি আমার স্বপ্ন সম্পর্কে জানতে চান, হ্যাঁ, আমি স্বপ্ন দেখছি। কিন্তু যখন আপনি স্বপ্ন দেখবেন না, জেগে উঠবেন, তখন বাস্তবতাটার মুখোমুখি হবেন।’

‘আমি আর্সেনালকে কোচিং করাতে পছন্দ করবো? অবশ্যই। আমি বার্সেলোনাতে যেতে পছন্দ করবো? হ্যাঁ। আমি আবারও আর্সেনালের জার্সিতে নামবো? হ্যাঁ, আবারও তাদের হয়ে খেলতে পছন্দই করবো। কিন্তু বাস্তবতা সেটি সমর্থন করবে না।’ ফোর ফোর টু-কে সাক্ষাতকারে বলেছেন অঁরি।

‘আমি শেখার মধ্যে আছি, যেসব ক্লাবকে কোচিং করাবো তাদের হয়ে দারুণকিছু করে দেখাতে চাই। তারপর সময়ই বলে দেবে বাকিটা। যদি সফল না হতে পারি, তাহলে বার্সা-আর্সেনালের মতো ক্লাবে যাওয়ার সুযোগ থাকবে না।’

‘আপাতত নিজের কাজের দিকে মনোযোগ ধরে রাখছি, বাকিটা স্বপ্ন। আমি লিওনেল রিচির মতো গাইতে পছন্দ করবো, কিন্তু মোটেই তার মতো করে গাইতে পারব না।’ যোগ করেন অরি।

বিষয়:অঁরি আর্সেনাল ফ্রান্স বার্সেলোনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…