চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে ভ্যাকসিন নিলেন ৩ লাখের বেশি মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ পূর্বাহ্ণ ০৬, আগস্ট ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
বাংলাদেশে করোনাভাইরাসের টিকা গ্রহণের জন্য নারী স্বাস্থ্যকর্মী প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে একদিনে ভ্যাকসিন নিয়েছেন ৩ লাখ সাত হাজার ২৩০ জন মানুষ। এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৭৯ হাজার ৮৪৪ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২৭ হাজার ৩৮৬ জন। 

এছাড়াও সারাদেশে মোট ভ্যাকসিন নিয়েছেন এক কোটি ৪৭ লাখ ৩৩ হাজার ৩১৪ জন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ২ লাখ ৮৯ হাজার ৭৯৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৪ লাখ ৪৩ হাজার ৫১৭ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

একদিনে প্রথম ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ এক লাখ ৬১ হাজার ১৮২ জন ও নারী এক লাখ ১৮ হাজার ৬৬২ জন। দ্বিতীয় ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৭৩০ জন ও নারী ১০ হাজার ৬৫৬ জন।

এ পর্যন্ত প্রথম ডোজ নিয়েছেন ৬২ লাখ ৩ হাজার ৪২৯ জন পুরুষ এবং ৪০ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন নারী। দ্বিতীয় ডোজ টিকা পুরুষ ২৮ লাখ ২৬ হাজার ৫৬৬ জন নিয়েছেন এবং নারী ১৬ লাখ ১৬ হাজার ৯৫১ জন।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ১ লাখ ৬৪ হাজার ২৯৪ জন। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ৩৪ লাখ ৯ হাজার ৮৩০ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫৭ হাজার ২৯৩ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ১১ লাখ ১ হাজার ৮৯৭ জন।

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়াদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ৮৩ হাজার ৫৮৭ জন এবং নারী ৩৭ লাখ ৮০ হাজার ৭০৭ জন। এই ভ্যাকসিন ৪৩ লাখ ৪৪ হাজার ২৩১ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৭৪ হাজার ৪৯০ জন এবং নারী ১৫ লাখ ৬৯ হাজার ৭৪১ জন।

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন। তাদের মধ্যে ৩৬ লাখ ৯ হাজার ৯১ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৬২ জন।

একদিনে চীনের সিনোফার্মের প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন এক লাখ ৯৩ হাজার ৪৪৮ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ নয় হাজার ২৪৭ জন ও নারী ৮৪ হাজার ২০১ জন। এ নিয়ে সিনোফার্মের প্রথম ডোজের ভ্যাকসিন নিলেন ৩৩ লাখ ১৭ হাজার ৫৮২ জন। তাদের মধ্যে পুরুষ ১৮ লাখ ৮১ হাজার ৭৪০ জন এবং নারী ১৪ লাখ ৩৫ হাজার ৮৪২ জন। 

একই সময়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১২ হাজার ৮৫৫ জন। তাদের মধ্যে পুরুষ সাত হাজার ৩০৩ জন ও নারী পাঁচ হাজার ৫৫২ জন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করলেন ৯২ হাজার ২৪৮ জন। তাদের মধ্যে ৪৭ হাজার ৫৯ জন পুরুষ এবং নারী ৪৫ হাজার ১৮৯ জন।

অন্যদিকে, একদিনে সারা দেশে মডার্নার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৮৬ হাজার ৩৮৬ জন। তাদের মধ্যে পুরুষ ৫১ হাজার ৯২৯ জন ও নারী ৩৪ হাজার ৪৫৭ জন। এ নিয়ে মডার্নার প্রথম ডোজের টিকাগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ এক হাজার ৮৯৭ জন।

ঢাকার সাতটি কেন্দ্রে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৫৭ হাজার ২৯৩ জন। এদের মধ্যে পুরুষ ৪৮ হাজার ২৬৫ জন এবং নারী ৮ হাজার ৭৪৯ জন।

এদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ নিয়েছেন তাদের মধ্যে ৪৩ হাজার ২৪৮ জন পুরুষ এবং সাত হাজার ৭ জন নারী। এবং সাত হাজার ৩৮ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। এদের মধ্যে পাঁচ হাজার ১৭ জন পুরুষ এবং নারী দুই হাজার ২১ জন।

ট্যাগ: ভ্যাকসিন আপডেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডেঙ্গু নিয়ে আরও সতর্কতা জরুরি

পরবর্তী

বার্সেলোনায় থাকছেন না মেসি

পরবর্তী
লিওনেল মেসি বার্সেলোনা জার্সিতে, চ্যাম্পিয়ন্স লিগের বল হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনায় থাকছেন না মেসি

বাংলাদেশের প্রখ্যাত বিচারপতি ফজলুর রহমানের ছবি, করোনায় মারা গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মারা গেছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ফজলুর রহমান

সর্বশেষ

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'নূরা হেলথ'ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' চুক্তি স্বাক্ষর করছে।

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

আগস্ট ২৭, ২০২৬

আবারও আলভারেজকে নিয়ে বার্সার নাটকীয়তা

আগস্ট ২৭, ২০২৬

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইয়ের পর্দায় নানা আয়োজন

আগস্ট ২৭, ২০২৬

বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড নেপালে, অন্তত ১৬২ জনের মৃত্যু

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় বাংলাদেশের সহায়তার প্রস্তাব, দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT