বাংলাদেশ

দেশে ২ কোটি ২১ লাখের বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া সম্পন্ন

করোনা টিকা দেওয়ার জন্য নারীর পাশে স্বাস্থ্যকর্মী দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী করোনা টিকা নিচ্ছেন, স্বাস্থ্যকর্মী তাকে সহায়তা করছেন, ছবি বাংলার স্বাস্থ্যসেবা প্রচার করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশে এখন পর্যন্ত ভ্যাকসিন ২ কোটি ২১ লাখ ৭ হাজার ২৫২ ডোজ দেওয়া হয়েছে। প্রথম ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৫৯ লাখ ৭৭ হাজার ৭১২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬১ লাখ ২৯ হাজার ৫৪০ জন।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন।

গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ভ্যাকসিন বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বুধবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ কেউ পাননি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪০ হাজার ৫৫০ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা দেওয়া হয়েছে এক কোটি ৯ লাখ ৩৬ হাজার ৬০৮ ডোজ।

পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭৩৬ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৯২ হাজার ৫২৬ ডোজ।

এছাড়া ৮৩ লাখ ৯১ হাজার ৮৮৪ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে বুধবার প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৭৪ হাজার ৫০১ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ১৪ হাজার ২৬৯ জন।

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ২৬ লাখ ৮৬ হাজার ২৩৪ ডোজ। এর মধ্যে বুধবার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৫ হাজার ২৫৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪৩ হাজার ৭৮৯ জনকে।

বিষয়:করোনা ভ্যাকসিন আপডেট স্বাস্থ্য অধিদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…