চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর জন্মদিনে সাড়ে ৬৭ লাখের বেশি ভ্যাকসিন প্রদান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে মঙ্গলবার সারাদেশে সাড়ে ৬৭ লাখের ভ্যাকসিন দেয়া হয়েছে। ওইদিন ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। 

এর মধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জনকে। ওইদিন ৭৫ লাখ ভ্যাকসিন দেয়ার লক্ষ্যমাত্রা ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সারাদেশে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড দেওয়া হয়েছে ৩৯ হাজার ৭৭১ ডোজ, ফাইজার-বায়োএনটেক দেওয়া হয়েছে ১১ হাজার ৯৫৬ ডোজ, চীনের সিনোফার্ম দেওয়া হয়েছে ৬৬ লাখ ৯৫ হাজার ৮২৯ ডোজ। আর মডার্না দেওয়া হয়েছে ১১ হাজার ৪৩৬ ডোজ।

এদিকে দেশে এ পর্যন্ত ৪ কোটি ৮১ লাখ ৩৯ হাজার ৭৫২ ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ১৫ লাখ ৬ হাজার ১৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন।

এ পর্যন্ত প্রথম ডোজ গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৭১ লাখ ৭৩০ জন আর নারী ১ কোটি ৪৪ লাখ ৫ হাজার ২৮৭ জন। দ্বিতীয় ডোজ গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯৫ লাখ ২৯ হাজার ১০৯ জন আর নারী ৭১ লাখ ৪ হাজার ৬২৬ জন।

Reneta

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দেওয়া হয়েছে ১ কোটি ২৭ লাখ ৯০ হাজার ৮৮৮ ডোজ। ফাইজার-বায়োএনটেক দেওয়া হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৬৬ ডোজ। চীনের সিনোফার্ম দেওয়া হয়েছে ৩ কোটি ১ লাখ ৩৭ হাজার ৮৪৭ ডোজ। আর মডার্না দেওয়া হয়েছে ৫০ লাখ ৪২ হাজার ৫১ ডোজ।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এই মুহূর্তে ভ্যাকসিন মজুত আছে ৬৪ লাখ ৪৫ হাজার ৩২৮ ডোজ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ৪৯৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ৫৮ লাখ ৩০ হাজার ৭৮৩ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৬ লাখ ৩৪ হাজার ৭১৬ জন নিবন্ধন করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভ্যাকসিন আপডেটস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি-আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রিভালদো

জুলাই ৮, ২০২৬

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা ন্যাটোর

জুলাই ৮, ২০২৬

জাতিসংঘে নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবলের রাজনীতি, রাজনীতির বিশ্বকাপ

জুলাই ৮, ২০২৬

দেশের সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT