ঢাকা প্রিমিয়ার লিগের ওয়ানডে সংস্করণ শুরুর আগে মাঠে গড়াবে টি-টুয়েন্টি টুর্নামেন্ট। ঢাকার শীর্ষ ১২টি ক্লাবের মাঝে হবে এ লড়াই। টুর্নামেন্টের সূচিও চূড়ান্ত করে ফেলেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। একদিনে অনুষ্ঠিত চারটি করে ম্যাচ।
দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপপর্বের খেলা ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি, হবে মিরপুর ও ফতুল্লা স্টেডিয়ামে। এক ভেন্যুতে হবে দুটি করে ম্যাচ। সেমিফাইনাল ও ফাইনাল হবে মিরপুরে। শেষ তিনটি ম্যাচ সরাসরি সম্প্রচার করতে পারে কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ফতুল্লায় দিনের প্রথম ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। দ্বিতীয় ম্যাচ শুরু দুপুর দেড়টায়। মিরপুরে প্রথম ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায়, আর দ্বিতীয় ম্যাচ বিকাল সাড়ে ৫টায়।
প্রতিটি গ্রুপে থাকছে তিনটি করে ক্লাব। গ্রুপ ‘এ’তে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের সঙ্গে থাকছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। ‘বি’ গ্রুপে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে আছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও উত্তরা স্পোর্টিং ক্লাব।
‘সি’ গ্রুপের ক্লাব তিনটি হল- লিজেন্ডস অব রূপগঞ্জ, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আর ‘ডি’ গ্রুপে আছে- প্রাইম দোলেশ্বর, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও বিকেএসপি।
ফাইনালসহ ম্যাচ মোট ১৫টি। ৩ মার্চ শেষ হবে টি-টুয়েন্টি টুর্নামেন্ট। আর ওয়ানডে লিগ শুরু হবে ৮ মার্চ।
টুর্নামেন্টের সূচি
২৫ ফেব্রুয়ারি
শেখ জামাল-খেলাঘর (মিরপুর)
আবাহনী-ব্রাদার্স (মিরপুর)
রূপগঞ্জ-শাইনপুকুর (ফতুল্লা)
দোলেশ্বর-বিকেএসপি (ফতুল্লা)
২৬ ফেব্রুয়ারি
মোহামেডান-শাইনপুকুর (মিরপুর)
প্রাইম ব্যাংক-ব্রাদার্স (মিরপুর)
গাজী গ্রুপ-বিকেএসপি (ফতুল্লা)
খেলাঘর-উত্তরা (ফতুল্লা)
২৭ ফেব্রুয়ারি
আবাহনী-প্রাইম ব্যাংক (মিরপুর)
দোলেশ্বর-গাজী গ্রুপ (মিরপুর)
শেখ জামাল-উত্তরা (ফতুল্লা)
রূপগঞ্জ-মোহামেডান (ফতুল্লা)
১ মার্চ
প্রথম সেমিফাইনাল: ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন বনাম ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন (মিরপুর)
দ্বিতীয় সেমিফাইনাল: ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বনাম ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন (মিরপুর)
৩ মার্চ
ফাইনাল (মিরপুর, খেলা শুরু সন্ধ্যা ৬টায়)








