চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই দিনে তিন ছবি, বক্স অফিসে যুদ্ধের ইঙ্গিত!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

২০১৯ সাল ছিলো বলিউডের জন্য সৌভাগ্যের একটি বছর। কারণ এবছর বলিউডে মুক্তি পেয়েছে ব্যবসাসফল বেশকিছু ছবি। ধারণা করা হচ্ছে, ২০২০ সালের শুরুটাও কিছুটা এমন হতে যাচ্ছে।

আসছে বছরের ১০ জানুয়ারি বলিউডে মুক্তি পেতে যাচ্ছে এক সাথে তিন ছবি। যার একটি দীপিকা পাডুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ছপাক’, দ্বিতীয়টি অজয় দেবগণ অভিনীত ও প্রযোজিত ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ এবং সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘দরবার’।

ফলে ধারণা করা হচ্ছে, একই দিনে তিন ছবির মুক্তিতে বক্স অফিসে শুরু হবে যুদ্ধ।

এ বিষয়ে চলচ্চিত্র সমালোচক ও বিশ্লেষক তরণ আদর্শ তার অফিসিয়াল টুইটার পেজ থেকে টুইট করে জানিয়েছেন যে, এবার যুদ্ধ শুরু হবে। এরপর হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন দীপিকা, অজয় দেবগণ, রজনীকান্ত!

গেল সপ্তাহে মুক্তি পেয়েছে দীপিকা পাডুকোন অভিনীত ছবি ‘ছপাক’ এর ট্রেলার। যা প্রকাশ পাওয়া মাত্রই ব্যাপক সাড়া পড়ে। ট্রেলার দেখেই ছবিটির প্রশংসা করেন আমির খান থেকে শুরু করে বলিউডের হেভিওয়েট তারকারাও। এই ছবিতে দীপিকাকে দেখা যাবে এসিড দগ্ধ এক নারীর চরিত্রে।

অপরদিকে অজয় দেবগণ অভিনীত ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ সিনেমাটির মুক্তির মধ্য দিয়ে ক্যারিয়ারের ১০০তম সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন এই অভিনেতা। ৪০০ বছর আগে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন মারাঠা বীরযোদ্ধা তানহাজি, মূলত সেই কাহিনী নিয়েই নির্মিত হয়েছে  এই ছবি। একই সাথে এই ছবির মাধ্যমে দীর্ঘ সময় পর পর্দায় জুটি বাধছেন অজয়-কাজল।

Reneta

এছাড়াও মুক্তি পাবে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের ‘দরবার’ ছবিটি। যেখানে ৬৯ বছর বয়সী এই মেগাস্টারকে দেখা যাবে ২৫বছর বয়সী এক পুলিশ অফিসারের চরিত্রে! এই ছবির ট্রেলার প্রকাশের পর বেশ সাড়া ফেলে সোশাল মিডিয়ায়!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২০ সালঅজয় দেবগণঅজয় দেবগনছপাকতানহাজিদীপিকাপুলিশরজনীকান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেই মেধা ধরে রেখে উন্নয়ন এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

মে ১২, ২০২৬

গাভাস্কার-পন্টিং ও ওয়ার্নারের রেকর্ডে নাম লেখানো হল না শান্তর

মে ১২, ২০২৬

টানা ৮৪ দিন হবে না রাত, ২৪ ঘণ্টাই আকাশে থাকবে সূর্য!

মে ১২, ২০২৬

স্টারমারের পদত্যাগের দাবিতে সরব ব্রিটিশ মন্ত্রীরা

মে ১২, ২০২৬
ফাইল ছবি

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT