চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই হাসিটা আরও অনেকের মধ্যে দেখতে চাই: ফরিদুর রেজা সাগর

সুদীপ্ত সাইদ খান সুদীপ্ত সাইদ খান
৫:১১ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
ফরিদুর রেজা সাগর ও অন্য একজন আলোচক এক অনুষ্ঠানে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯০তম একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) বিদেশি ভাষার চলচ্চিত্র প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘খাঁচা’। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেললের মাধ্যমে এ ঘোষণা প্রদান করে। রাজধানীর লা ভিঞ্চি রেস্টুরেন্ট-এ ২৮ সেপ্টেম্বর দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান বলেন, ‘এ বছর অস্কারের জন্য দুটি ছবি জমা পড়ে। একটি ‘সোনাবন্ধু’ অন্যটি ‘খাঁচা’। অস্কারের জন্য আমরা খাঁচা ছবিটি মনোনীত করেছি। নয় সদস্যের একটি জুরিবোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

সরকারি অনুদানে নির্মিত ‘খাঁচা’ ছবিটি পরিচালনা করেছেন আকরাম খান। পরিচালক আকরাম খান বলেন, ‘আমি সত্যিই আনন্দিত। ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারকে অনুদান দেওয়ার জন্য। ইমপ্রেস টোলিফিল্মের কাছে আমি কৃতজ্ঞ, তারা ছবিটির প্রযোজনার দায়িত্ব নিয়েছেন। ‘

এ সময় ছবিটির প্রযোজক ফরিদুর রেজা সাগর বলেন, ‘পরিচালক আকরাম খানকে অফিসে সবসময় গোমড়ামুখে ঘুরতে দেখি। আজ তার মুখে হাসি দেখতে পাচ্ছি। এই হাসিটা আরও অনেকের মধ্যে দেখতে চাই। আমি প্রত্যাশা করি বাংলাদেশের ছবি আরও বেশি করে অস্কারে যাক। বাংলাদেশের ছবি আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করুক।’

অনুষ্ঠানে ‘খাচা’ চলচ্চিত্রের প্রধান অভিনেতা আজাদ আবুল কালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া হাবিবুর রহমান খান, গোলাম রাব্বানী বিপ্লব, মুশফিকুর রহমান গুলজারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

‘খাঁচা’ ছবিটি মুক্তি পায় ২২ সেপ্টেম্বর। ১৯৪৭ সালে দেশভাগের প্রেক্ষাপটে পূর্ব বাংলায় আটকে পড়া এক ব্রাক্ষণ পরিবারের কাহিনি নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। যাদের স্বপ্ন তারা আর এদেশে নয়, বরং পশ্চিমবঙ্গের কোন মুসলিম পরিবারের সাথে বাড়িটি বদল করে সেখানে পাড়ি জমাবে। সেই স্বপ্নকে ঘিরে চলতে থাকে তারা। আর ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হতে থাকে পরিবারটির জীবনের গল্প। অবশেষে নিয়তির কাছে পরাজিত হতে হয় তাদের। ওপারে যাওয়ার স্বপ্ন তাদের স্বপ্ন-ই থেকে যায়। ছবিতে দেশভাগের ফলে হাজারও ব্যক্তি জীবনের হাহাকার ফুটে উঠেছে একটি মাত্র পরিবারের প্রতিচ্ছবি ‍হয়ে।

Reneta

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম (অম্বুজাক্ষ), জয়া আহসান (সরোজিনী), মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী সুজন, আরমান পারভেজ মুরাদসহ আরও অনেকে।

ছবি: জাকির সবুজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৯০ তম অস্কারইমপ্রেস টেলিফিল্মখাঁচা ছবিফরিদুর রেজা সাগর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্কুল-কলেজের টিউশন ফি সংক্রান্ত নীতিমালা প্রণয়নে লিগ্যাল নোটিস

পরবর্তী

উল্টোপথে যাত্রা বন্ধের অভিযান আমার নয়: দুদক চেয়ারম্যান

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

উল্টোপথে যাত্রা বন্ধের অভিযান আমার নয়: দুদক চেয়ারম্যান

বাংলাদেশি পুলিশ সদস্য হেলিকপ্টার অবতরণের স্থান দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাখাইন রাজ্যে জাতিসংঘের সফর বাতিল করেছে মিয়ানমার

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT