চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উল্টোপথে যাত্রা বন্ধের অভিযান আমার নয়: দুদক চেয়ারম্যান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
উল্টোপথে যাত্রা বন্ধের অভিযান আমার নয়: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানিয়েছেন, রাস্তায় উল্টোপথে যাতায়াত বন্ধে চলমান যে অভিযান তা তার নয়, তিনি শুরুও করেননি। তাই এর কৃতিত্ব বা প্রশংসাও তার পাওনা নয়।

‘সেদিন অফিস থেকে ফেরার পথে দেখি বেশ কিছু পুলিশ সদস্য কিছু একটা করছেন। আগ্রহ থেকে গাড়ি থেকে নেমে দেখি তারা উল্টোপথে চলাচল বন্ধে কাজ করছেন। তখন সেখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ তাদের অভিযান দেখি। এই ছিল আমার অংশগ্রহণ,’ এভাবে তার অবস্থান জানান দুদক চেয়ারম্যান।

বৃহস্পতিবার দুদকের পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে ইকবাল মাহমুদ বলেন, অনেকে ওই কারণে আমাকে অভিনন্দন জানাচ্ছেন। এ কারণে একটু বিব্রতকর অবস্থার মধ্যেই পড়ছি।

মতবিনিময় সভাতেও কেউ কেউ দুদক চেয়ারম্যানকে অভিনন্দন জানালে তিনি বলেন, এ কৃতিত্ব পুলিশের। বলতে পারেন, আমি তাদের সহযোগিতা করেছি। নাগরিক হিসেবে আমাদের সকলেরই এটা দায়িত্ব।

গত সপ্তাহে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সহস্রাধিক উল্টোপথে চলা গাড়ির বিরুদ্ধে জরিমানা ও মামলা করেছে ট্রাফিক পুলিশ। দেখা গেছে উল্টোপথে চলা এসব গাড়ীর মালিক অধিকাংশ ক্ষেত্রেই প্রশাসনের বড় আমলা, পুলিশের বড় কর্মকর্তা, নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিভিন্ন পর্যায়ের ক্ষমতাবান ব্যক্তিরা।

গত মঙ্গলবার রাজধানীর বিজয় সরণি এলাকায় উল্টোপথে চলা সিনিয়র সচিব, পুলিশের ডিআইজি, সেনাবাহিনী এবং নৌবাহিনীর গাড়িসহ মোট ৫০টি গাড়ির বিরুদ্ধে জরিমানা করা হয়। এর আগেরদিন সোমবার উল্টোপথে গিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ অনেক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে জরিমানা গুণতে হয়।

Reneta

এদিন বিকেলে হেয়ার রোডে ট্রাফিক পুলিশের ঘণ্টা দুয়েকের ওই অভিযানে ৫০টির মতো গাড়ি আটকানো হয়, যার বেশিরভাগই ছিল সরকারি কর্মকর্তাদের। এর আগেরদিন রোববার এরকম অভিযানে উল্টোপথে আসা মোট তিন শতাধিক গাড়ি আটকে মামলা দেওয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইকবাল মাহমুদউল্টোপথে গাড়িদুদকদুদক চেয়ারম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের আগে চাঙ্গা রেমিট্যান্স, ৯ দিনেই আসছে ১২ হাজার কোটি টাকার বেশি

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোইকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আশাবাদী মির্জা ফখরুল

মে ১১, ২০২৬

গ্রাম আদালতের সক্ষমতা জোরদারে ও গ্রাম পুলিশে নারী সদস্য বৃদ্ধিতে গুরুত্ব সরকারের

মে ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই

গাজীপুরে পোশাক কারখানায় শতাধিক শ্রমিক অসুস্থ

মে ১১, ২০২৬

সাশ্রয়ের আহ্বানেই বিতর্ক, মোদিকে ‘ব্যর্থ’ বললেন রাহুল

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT