চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই মুমিনুল ‘হার্ডহিটার’

অমৃত মলঙ্গীঅমৃত মলঙ্গী
৫:০১ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম থেকে:  মুমিনুল হক আজকাল বড় বিপাকে আছেন। পরিচিত সাংবাদিকরা তাকে দেখলেই বলে ওঠেন, ‘হাথুরুসিংহে কিন্তু চলে যাচ্ছেন!’ মুমিনুলের চোখমুখ দেখে বোঝাই যায় না এতে তার ভেতর কী প্রতিক্রিয়া হচ্ছে। মাঝে মাঝে বলে ওঠেন, ‘ভাই তাতে আমার তো কিছু লাভ-ক্ষতি নেই।’ হাথুরু প্রশ্নে মুমিনুল স্বাভাবিক থাকলেও আজকাল নেট কিংবা মাঠে তিনি ব্যতিক্রম। বৃহস্পতিবার সাগরিকায় যেমন দেখা মিলল সেই ব্যতিক্রম মুমিনুলের। এক বল ঠেকান তো তিন বল মারেন।

হাথুরুসিংহে যুগে মুমিনুলের নামের পাশে টেস্ট খেলোয়াড়ের তকমা লেগে যায়। হাথুরু প্রায়ই আকারে-ইঙ্গিতে বলতেন, ‘ওর হাতে বেশি শট নেই।’ মুমিনুল কখনো এই অভিযোগের প্রতিবাদ করেননি। নিজেও মাঝে মাঝে বলতেন, ‘আমাকে আরও বেশি বেশি শট খেলা শিখতে হবে।’

বিপিএলের পঞ্চম আসরে সাত ম্যাচে ৬৩ রানে অপরাজিত ইনিংস আছে তার। আছে ৪২ রানের আরেকটি ইনিংস। সঙ্গে ১৬ বলে ২৪ রানের আরেকটি।

চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার আগের দিন নেটে যত সময় ব্যাট করলেন তার প্রায় পুরোটায় বড় শটেই মন দিলেন। ডাউন দ্য ট্রাকে এসে হাফভলি বানানোর কৌশল রপ্ত করতে চাইলেন একনিষ্ঠভাবে। নেটের পেছনে চেয়ারে বসা ছিলেন কোচ। কয়েকটি শট দেখার পর তাকে বলতে শোনা গেল, ‘দূরে.. মাথার উপর দিয়ে।’ কোচের নির্দেশ পেয়ে মুমিনুল বেশি বেশি ডাউন দ্য উইকেটে আসতে থাকেন।

বৃহস্পতিবার অনুশীলনে মুমিনুল

শুক্রবার দুটি ম্যাচ। দুপুর দুইটায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং খুলনা টাইটানস। সন্ধ্যা সাতটার ম্যাচে স্বাগতিক চিটাগং ভাইকিংস লড়বে সিলেট সিক্সার্সের বিপক্ষে।

মুমিনুলদের রাজশাহী কিংস খেলবে ২৫ নভেম্বর। কুমিল্লার বিপক্ষে। এদিন রাজশাহীকে সুখবর দিয়েছেন মোস্তাফিজুর রহমান। পুরোদমে নেটে বল করতে দেখা গেছে কাটার মাস্টারকে। হোটেলে ফেরার সময় বলে গেছেন, খেলার জন্য প্রস্তুত তিনি। রাজশাহীর ফিজিও বায়েজিদুল ইসলামও জানিয়েছেন, মোস্তাফিজ ফিট।

Reneta

ভিডিওতে মুমিনুল হকের অনুশীলন:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল ২0১৭মুমিনুল হক
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬

তাইজুলের ৭ উইকেট, দ্বিতীয় দিন শেষে ২৩০ রানে পিছিয়ে বাংলাদেশ

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT