চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ও জাপান যৌথ উদ্যোগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একাডেমি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২০
তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশ ও জাপান যৌথ উদ্যোগে দেশে স্থাপিত হতে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) একাডেমি। বাংলাদেশের প্রতিষ্ঠান ড্রিম ডোর সফট ও জাপানের এনটিটি অ্যাডভান্সড টেকনোলজির এই উদ্যোগে বাংলাদেশের তরুণরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবটিক প্রসেস অটোমেশনের উপরে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ পাবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাপানের টোকিওতে ড্রিম ডোর সফট’র ডিরেক্টর ড. খান মোহাম্মদ আনোয়ারুস সালাম এবং এনটিটি অ্যাডভান্সড টেকনোলজির পক্ষ থেকে ফুকাশি আদানিয়া এবং অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে এই বিষয়ে চুক্তি সাক্ষর হয়।

বাংলাদেশে ড্রিম ডোর সফট বিশ্বের টেক জায়ান্ট কোম্পানিগুলোকে বাংলা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ব্যাপারে সহায়তা করে আসছে। এরই ধারাবাহিকতায় চুক্তির আওতায় বাংলা ভাষা এবং বাংলাদেশের প্রযুক্তিকে জাপানসহ বিশ্বের দরবারে তুলে ধরার জন্য এনটিটি অ্যাডভান্সড টেকনোলজির সাথে যৌথভাবে কাজ করবে ড্রিম ডোর সফট।

জাপান-বাংলাদেশের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী বছর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত করার জন্য এই যৌথ উদ্যোগ নিয়ামক হিসেবে কাজ করবে বলে মনে করছেন উদ্যোক্তারা। এর মাধ্যমে রোবোটিক প্রসেস অটোমেশন (RPA) এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে জাপানের সরকারী অফিস, ব্যাংক, ইন্সুরেন্স এবং ই-কমার্স প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে, সে অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেয়া হবে।

চলমান বিশ্বমন্দার ঢেউ কাটিয়ে তুলতে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ভর্তুকি প্রদানের মাধ্যমে প্রযুক্তির প্রসারে সহায়তা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ইতিমধ্যে বাংলাদেশের তরুণদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবটিক প্রসেস অটোমেশন এ দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ড্রিম ডোর সফট তাদের এ. আই. একাডেমি’র মাধ্যমে ট্রেনিং/ওয়ার্কশপ আয়োজন করছে।

ট্রেনিং এ অংশকারীদের জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত অভিজ্ঞদের সাথে কাজ করার সুযোগ পাবেন। আগ্রহীরা ড্রিম ডোর সফটের এর ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে পারবেন। ওয়েবসাইটের ঠিকানা: www.dreamdoorsoft.com

ট্যাগ: জাপানজাপান বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্মিথ-কোহলিকে টপকে টেস্টে শীর্ষে উইলিয়ামসন

পরবর্তী

মেয়েদের অপূর্ণতা ঘোচানোর বছর ২০২১

পরবর্তী

মেয়েদের অপূর্ণতা ঘোচানোর বছর ২০২১

নতুন বছরে ফয়সাল রাব্বিকীনের ২০ গান

সর্বশেষ

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT