চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋত্বিকে উচ্ছ্বাস জয়ার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ২০, মে ২০১৯
বিনোদন
A A

এই মুহূর্তে কলকাতার অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। যাকে শিগগির দেখা যাবে বাংলাদেশের তারকা অভিনেত্রী জয়া আহসানের বিপরীতে। আর এই ছবিতে ঋত্বিককে সহ-অভিনেতা হিসেবে পেয়ে বেশ উচ্ছ্বসিত জয়া!

কলকাতায় ভীষণ জনপ্রিয় জয়া আহসান। চলতি মাসে সেখানে ‘কণ্ঠ’ মুক্তির পর এবার শোনা যাচ্ছে তার অভিনীত ‘বিনি সুতোয়’ নামের একটি ছবিও চলতি বছরেই মুক্তি পাবে।

অতনু ঘোষের পরিচালনায় এই ছবিতেই তার বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে কলকাতার মেধাবী অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। তার সাথে অভিনয় করে জয়া নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন টাইমস অব ইন্ডিয়ার সাথে।

জয়া বলেন, ‘বিনি সুতোয়’ অসাধারণ একটি চিত্রনাট্যে তৈরী হচ্ছে। আর এই চিত্রনাট্যে সহ-অভিনেতা হিসেবে ঋত্বিক দাকে পেয়ে দারুণ অভিজ্ঞতা হলো। তিনি অসম্ভব মেধাবী একজন অভিনেতা।

কিন্তু তার চেয়েও মজার খবর হলো, এই ছবির সবগুলো গানে কণ্ঠ দিয়েছেন জয়া আহসান! দেবজ্যোতি মিশ্রর সংগীত পরিচালনায় এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি প্লেব্যাক করবেন জয়া নিজেই। জয়া জানান, ছবিতে যে চরিত্রে তিনি অভিনয় করছেন তার প্রয়োজনেই গানেও নিজেকেই কণ্ঠ দিতে হয়েছে।

ছবিতে গান গাওয়ার বিষয়ে ‘দেবী’ খ্যাত এই অভিনেত্রী জানান, মায়ের ইচ্ছায় শিশু বয়সে গানের প্রশিক্ষণ নিতেন, আর সেটায় ‘বিনি সুতোয়’ ছবিতে কাজে লাগিয়েছেন। এরআগে নুরুল আলম আতিকের ‘ডুব সাঁতার’ ছবিতেও গান করেছেন বলে জানান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঋত্বিকঋত্বিক চক্রবর্তীকলকাতাজয়াঢাকাবাংলাদেশলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রযুক্তি নির্ভর ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কোরবানীর চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ ও বিশেষ ঋণ সুবিধা দেবে সরকার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির অভিযোগ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মে ১৯, ২০২৬

জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত ৩৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নর্থ আমেরিকায় জামালপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT