চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঋণের জালে আটকে পড়া কৃষকদের বাঁচাতে হবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:২৫ অপরাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২১
সম্পাদকীয়
A A
চালের দাম

অননুমোদিত ও লাইসেন্সবিহীন ক্ষুদ্রঋণের কারবার বা আর্থিকপ্রতিষ্ঠান নিয়ে কড়া পদক্ষেপের কথা বলেছেন হাইকোর্ট। ওই ধরনের প্রতিষ্ঠানের অস্তিত্ব পেলে তা তাৎক্ষণিক বন্ধের পাশাপাশি সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শুধু তাই নয়, ক্ষুদ্রঋণের কারবার করছে এমন অননুমোদিত প্রতিষ্ঠানের কার্যক্রম তদন্তে একটি বিশেষ কমিটি গঠন এবং ওই কমিটিকে ৪৫ দিনের মধ্যে স্থানীয় সুদ কারবারীদের তালিকা প্রতিবেদন আকারে জমা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৮ আগস্ট দৈনিক প্রথম আলো পত্রিকায় ‘চড়া সুদে ঋণের জালে কৃষকেরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদের ভিত্তিতে জনস্বার্থে একটি রিট আবেদন করেন একজন আইনজীবী। সেই রিটে রুলসহ এমন আদেশ দিয়েছেন বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেনের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।

মূলত গাইবান্ধা থেকে সরেজমিন সেই প্রতিবেদনটি তৈরি করে দৈনিক প্রথম অলো। সেই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ঋণের জালে আটকে পড়া কৃষকদের করুণ পরিণতির চিত্র। তাতে আরও দেখা গেছে একজন কৃষককে ১০ হাজার টাকা ঋন নিয়ে মাসিক সুদ দিতে হচ্ছে ১ হাজার টাকা। আবার ‘কারেন্ট’ সুদ হিসেবে ১ হাজার টাকায় একদিনের সুদ ১০০ টাকা! এমন আরও অনেক কঠিন সব শর্তের কথা ওই প্রতিবেদনে উঠে এসেছে। যা শুধু অস্বাভাবিকই নয়, অবাস্তবও বটে।

আমরা নিশ্চিত, কৃষকদের এমন করুণ চিত্র শুধু গাইবান্ধাতেই নয়, সারাদেশে একই রকম। বছরের পর বছর বন্যা, অনাবৃষ্টি-অতিবৃষ্টি, খরার মতো প্রাকৃতিক দুর্যোগে বহু এলাকার কৃষক বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। এর সাথে গত দেড় বছরে যুক্ত হয়েছে করোনাভাইরাসের মতো এক মহামারি। এসবের আঘাতে ক্ষত-বিক্ষত কৃষক। তাই বাধ্য হয়ে এমন সব কঠিন শর্তে ঋণ নিচ্ছেন তারা।

এটা ঠিক তাদের জন্য সরকারি-বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার সুযোগ রাখা আছে। কিন্তু সেই সুযোগ থাকলেও ‘নানা ঝামেলা’য় সেই ঋণ থেকে বঞ্চিত হন বেশির ভাগ কৃষক। অথচ আমরা বছরের পর বছর গণমাধ্যমে খবর প্রকাশ হতে দেখি, ‘কৃষকদের জন্য বরাদ্দ ঋণের বেশির ভাগেই বিতরণ হয়নি’, ‘কৃষকদের জন্য বরাদ্দ অর্থ ফিরে গেছে’ ইত্যাদি।

এসব কেন হয়? সেই প্রশ্নের উত্তর কর্তৃপক্ষও যেমন জানেন, কৃষকও জানেন, জানেন সাধারণ মানুষও। সবার কাছেই দিনের আলোর মতো পরিষ্কার; ঘুষ ছাড়া, হয়রানী ছাড়া কৃষিঋণ মেলে না। কিছু প্রতিষ্ঠানের বাধ্যবাধকতা থাকার পরও তারা কৃষিঋণ কৃষককে না দিয়ে অন্যখাতে বরাদ্দ দেয়। আবার কৃষকেরা হয়রানী, ঘুষ থেকে মুক্তি পেতে গ্রামের মহাজন, সরদার বা দাদন ব্যবসায়ীদের কাছ থেকে বাধ্য হয়েই ঋণ নেন।

Reneta

আমরা জানি, করোনাকালে নামমাত্র সুদে সরকার কৃষিঋণের ব্যবস্থা করেছে। পল্লী দারিদ্র্য বিমোনচন ফাউন্ডেশন, পল্লী উন্নয়ন বোর্ড, কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-সহ অনেক সরকারি প্রতিষ্ঠান কৃষকদের জন্য অল্প সুদে ঋণের সুযোগ রেখেছে। কিন্তু প্রচারের অভাব, আমলাতান্ত্রিক জটিলতার পাশাপাশি আরও অনেক প্রতিবন্ধকতার কারণে সেই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও প্রত্যাশিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে। মূলত এসব প্রতিষ্ঠানের অব্যবস্থাপনাও মহাজন বা দাদন ব্যবসায়ীদের সুযোগ করে দিয়েছে, উৎসাহিত করেছে কৃষকদের ঋণের জালে বছরের পর বছর বেঁধে ফেলতে।

দিনরাত নিরলস পরিশ্রম করে যেসব কৃষক পুরো দেশের মানুষের মুখে অন্ন জোগান, তাদের গলায় এমন ঋণের ফাঁস থাকলে সে বাঁচবে কি করে? আমরা মনে করি, হাইকোর্টের আদেশ সেই কৃষকদের বাঁচানোর সুযোগ করে দিয়েছে। তাদেরকে বাঁচানোর পথ দেখিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋণকৃষকসম্পাদকীয়সুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মারক স্তম্ভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ সহকারি প্রক্টরের পদত্যাগ

জুলাই ৩০, ২০২৬

বিশ্বকাপের পর প্রথমবার অনুশীলনে মেসি

জুলাই ৩০, ২০২৬

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

জুলাই ৩০, ২০২৬

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT