চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উয়েফা বর্ষসেরা: সংক্ষিপ্ত তিনের সবাই মিডফিল্ডার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩০ পূর্বাহ্ণ ২০, আগস্ট ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

মেসি নেই, রোনালদো নেই, নেই নেইমারও। উয়েফা বর্ষসেরার দৌড়ে এবার চেলসির দুই মিডফিল্ডার জর্জিনহো, এনগোলো কান্তে এবং ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন।

বৃহস্পতিবার ২০২০-২১ মৌসুমের বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তিনের তালিকা প্রকাশ করেছে উয়েফা। ভোটে লিওনেল মেসির এবার জায়গা হয়েছে তালিকায় চারে, ক্রিস্টিয়ানো রোনালদো নয়ে এবং নেইমার দশের বাইরে।

আসছে ২৬ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের গ্রুপপর্বের ড্র হবে। সেদিন জানা যাবে কার হাতে উঠছে বর্ষসেরার পুরস্কার, কে হতে চলেছেন সেরা কোচ।

চ্যাম্পিয়ন্স লিগে রানার্সআপ ও ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ জিতেছেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। গার্দিওলার তুরুপের তাস ছিলেন। চার বছরে তৃতীয়বার ক্লাবকে লিগ শিরোপা দিতে ভূমিকা রেখেছেন। ৪ গোলের সঙ্গে ৩টি অ্যাসিস্ট আছে চ্যাম্পিয়ন্স লিগে, ৩০ বর্ষী তারকা হয়েছেন আট ম্যাচ খেলে তিন ম্যাচে সেরা খেলোয়াড়।

চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন চেলসির হয়ে, সঙ্গে ইতালির হয়ে ইউরো জিতেছেন জর্জিনহো। ইতিহাসের মাত্র নবম খেলোয়াড় হিসেবে একই বছরে ইউরোপিয়ান কাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ডাবল জিতেছেন ২৯ বছর বয়সী তারকা।

ফ্রান্সের এনগোলো কান্তে চেলসির হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। মৌসুমজুড়ে প্রতিপক্ষের জন্য ত্রাস হয়ে ছিলেন। ৩০ বর্ষী ফরাসি তারকা চ্যাম্পিয়ন্স লিগ সেমির দুই লেগে রিয়ালের বিপক্ষে ও ফাইনালে ম্যানসিটির বিপক্ষে হয়েছেন ম্যাচসেরা।

Reneta

এবার চারে থাকা মেসি পেয়েছেন ১৪৮ পয়েন্ট। পাঁচে বায়ার্নের পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কি পেয়েছেন ১৪০ পয়েন্ট। ছয়ে থাকা ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার পয়েন্ট ৪৯। ফ্রান্সের কাইলিয়ান এমবাপের পয়েন্ট ৩১, আছেন তালিকার সাতে। ইংল্যান্ডের রাহিম স্টার্লিং আটে, ১৮ পয়েন্ট নিয়ে। নয়ে পর্তুগিজ রোনালদোর মিলেছে ১৬ পয়েন্ট। দশে আছেন নরওয়েজিয়ান আর্লিং হালান্ড ১৫ পয়েন্ট নিয়ে।

কোচের বর্ষসেরার দৌড়ে আছেন ইতালিকে ইউরো জেতানো রবের্তো মানচিনি, চেলসিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো থমাস টুখেল ও চ্যাম্পিয়ন্স লিগ রানার্সআপ সঙ্গে প্রিমিয়ার লিগ শিরোপাজয়ী ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা বর্ষসেরাকান্তেগার্দিওলাজর্জিনহোটুখেলডি ব্রুইনমানচিনিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান? Khamenei | Khamenei Funeral

খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান?

জুলাই ৬, ২০২৬

প্রথম প্রযোজনাতেই বাজিমাত, ডালাসে দর্শক মাতাল রঙ্গমঞ্চের ‘জ্বীন কফিল’

জুলাই ৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে সুপার টাইফুন ‘বাভি’-এর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির জানাজা থেকে ট্রাম্পকে হত্যার ডাক

জুলাই ৬, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT