ফুটবল

উল্লাসরত হাজারো লিভারপুল ভক্তকে পুলিশের ভর্ৎসনা

উল্লাসরত হাজারো লিভারপুল ভক্তকে পুলিশের ভর্ৎসনা

১৯৯০ সালের পর প্রথম লিগ শিরোপা। ৩০ বছর ধরে ইংলিশ প্রিমিয়ার লিগের জন্য হাহাকার করতে থাকা সমর্থকেরা করোনা ক্রান্তিকালে পেয়েছেন কাঙ্ক্ষিত শিরোপার স্বাদ। সেই সুখে হাজার হাজার লিভারপুলভক্ত হাজির প্রিয় স্টেডিয়াম অ্যানফিল্ডের সামনে। তাদের এই উল্লাস স্বাভাবিকই পছন্দ হয়নি পুলিশের!

উল্লাসরত লিভারপুল ভক্তদের সমালোচনা করে অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল রব কার্ডেন আরেকটু সচেতন হতে বলেছেন। করোনায় মার্সিসাইড তুলনামূলক ভাবে ক্ষতিগ্রস্ত আখ্যা দিয়ে জনগণকে নিজেদের বিবেক খাটাতে আহ্বান জানিয়েছেন।

‘বেশিরভাগ সমর্থককে চিহ্নিত করা গেছে। একসঙ্গে উল্লাস-উদযাপন করার সময় নয় এটা। এই শহরের প্রতি তাদের একটা দায় আছে।’

‘দুর্ভাগ্যবশত, লকডাউন ভেঙে সামাজিক দূরত্বের নিয়ম না মেনে অনেকেই হাজির হয়েছিলেন। যদিও ভদ্রভাবেই উদযাপন করেছেন। কিন্তু হাজার হাজার মানুষকে স্টেডিয়ামের বাইরে দেখা গেছে।’

শুধু নিজেই নয়, ছোট সন্তান আর প্রিয় কুকুরসহ অনেকেই ভিড় করেছিলেন লিভারপুলের স্টেডিয়াম অ্যানফিল্ডের সামনে। শুরুতে একশজনের মতো হলেও ক্রমেই বাড়তে বাড়তে হাজার ছাড়িয়েছে। ব্যানার, ফেস্টুন এমনকি বাজিও ছিল অনেকের হাতে। যদিও সমর্থকরা উচ্ছৃঙ্খল আচরণ না করায় পুলিশও তাদের কিছু বলেনি।

বিষয়:ইপিএল-২০২০ ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লপ চেলসি ম্যানচেস্টার সিটি লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…