বিনোদন

উলভেরিনের জন্য ভালোবাসা

উলভেরিনের জন্য ভালোবাসা

হিউ জ্যাকম্যান

উলভেরিনের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছেন না জ্যাক হিউম্যান। ‘লোগ্যান’ ছবির মধ্য দিয়ে বিদায় নিয়েছে জনপ্রিয় এই সুপার হিরো। কিন্তু ১৮ বার এই চরিত্রে অভিনয় করা হিউ জ্যাকম্যান নাকি জানতেন না–এভাবেই শেষ হয়ে যাবে ‘উলভেরিন’। বরং তিনি মনে করেন, আরও কিছুদিন বেঁচে থাকা উচিৎ ছিল উলভেরিনের। ‘লোগ্যান’ এভাবে শেষ হয়ে যাক, সেটাও তিনি চাননি।

মারভেল কমিকসের জনপ্রিয় এই চরিত্র নিয়ে প্রথম সিনেমা বানানো শুরু হয় ২০০০ সালে। নিজের হিউ জ্যাকম্যান নামের চাইতে ‘উলভেরিন’ হিসেবেই বেশি পরিচিত ৪৮ বছর বয়সের এই অভিনেতা।

হলিউডের সুপার হিরোদের মধ্যে অন্যতম হিউ জ্যাকম্যানের ভালোবাসা তাই এই চরিত্রটির জন্য। শুধু কি জ্যাকম্যানের? নাকি আরও অনেকেই খুঁজে ফিরবে ‘উলভেরিন’ নামের সুপার হিরোকে! হিন্দুস্থান টাইমস।

‘লোগ্যান’ ছবির দৃশ্য
‘লোগ্যান’ ছবির দৃশ্য
বিষয়:হিউ জ্যাকম্যান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…