চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপকূলের আশ্রয়ন প্রকল্পে বিশুদ্ধ পানিতে স্বস্তি

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:২৭ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২২
সম্পাদকীয়
A A

খুলনার দাকোপ উপজেলার চারদিকে পানির প্রাচুর্যতা থাকলেও বিশুদ্ধ ও নিরাপদ সুপেয় খাবার পানির জন্য সংগ্রাম নিত্য দিনের। তাই উপকূলীয় এ এলাকার অধিকাংশ মানুষকে নির্ভর করতে হয় পানির নানা বিকল্পে। এই বিকল্প যেন তাদের জন্য রীতিমত সংগ্রাম। দু’বছর আগে চ্যানেল আই অনলাইনের এক প্রতিবেদনে এমনই তথ্য জানা গিয়েছিল।

চ্যানেল আইয়ে আজকের একটি প্রতিবেদনে জানা গেল ভিন্ন তথ্য। সেই প্রতিবেদনে জানা যায়, মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ন প্রকল্পে শতভাগ নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে জলবায়ু উদ্বাস্তু ও ভূমিহীন পরিবারগুলোর স্বাস্থ্যসম্মত পরিবেশে জীবনধারণের সুযোগ তৈরি হয়েছে।

প্রতিবেদনে জানা যায়, দুর্যোগপ্রবণ প্রকৃতিতে লবণাক্ত ও অনিরাপদ পানি খেয়ে নানা রোগ বালাইয়ে জীবন কেটেছে খুলনার দাকোপের আনজুয়ারা বেগমের। নদীপাড়ের ঝুপড়ি ঘরে থেকে স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধা ছিল কল্পনার বাইরে। তার মতো গ্লানিকর অভিজ্ঞতা এ অঞ্চলের নারীদের। জীবনের শেষ প্রান্তে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে ঘর পেয়ে সুখের মুখ দেখার তৃপ্তি তাদের চোখে মুখে।

দ্বিতীয় পর্যায়ের আশ্রয়ন প্রকল্পে ঘরের সাথে নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধা উপকারভোগীদের জীবনমান এগিয়ে নিয়েছে বহুগুণ। শুধু তাই নয়, উপকূলের আর্সেনিক ও লবণাক্ততা বিবেচনায় গভীর নলকূপ, পানির ট্যাংক ও রেইন ওয়াটার হারভেস্টিং পদ্ধতিতে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে স্বাস্থ্যসম্মত পরিবেশের কারণে দেশজুড়ে ৯ লাখের বেশি মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত হয়েছে।

এর সুফলের কথা স্বীকার করেছেন উপকূলীয় অঞ্চলের সুবিধাভোগী নারীরা। এতে তাদের মুখে ছিল বিজয়ের হাসি। এই সফলতা ধরে রাখতে হবে। একইসাথে শুধু আশ্রয়ন প্রকল্পে নয়, সংকটে থাকা উপকূলীয় অঞ্চলে বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ যাবতীয় সুবিধা পৌঁছে দিতে হবে। এজন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশ্রয়ন প্রকল্পউপকূলপানিসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT