উপকূলীয় জনপদে নিরাপদ পানির হাহাকার দীর্ঘদিনের। জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি আর প্রাকৃতিক দুর্যোগে সংকট যখন দিন দিন তীব্র হচ্ছে, তখন সরকার ও বেশ কিছু উন্নয়ন সংস্থার উদ্যোগে সৌরবিদ্যুৎচালিত পাইপলাইনের মাধ্যমে রাখাইন সম্প্রদায়ের ঘরে ঘরে মিলছে নিরাপদ সুপেয় পানি। তবে সংকটের স্থায়ী সমাধানে ভূগর্ভস্থ পানি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।






